somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) শেষ পর্ব

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এপোমেটোক্স কোর্ট হাউস যুদ্ধ (Battle of Appomattox Court House)

আমেরিকার গৃহযুদ্ধের এটাই শেষ যুদ্ধ। ১৮৬৫ সালের ৯ এপ্রিল ভার্জিনিয়ার এপোমেটোক্স কোর্ট হাউস এলাকায় এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বাহিনীর নেতৃত্ব দেন মেজর জেনারেল ইউলিসিস এস. গ্রান্ট ও মেজর জেনারেল জর্জ গর্ডন মেডে এবং কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন জেনারেল রবার্ট এডওয়ার্ড লি। জেনারেল লি রাজধানী রিচমন্ড পরিত্যাগ করে পশ্চিম দিকে পশ্চাদপসরণ করছিলেন এই আশায় যে নর্থ ক্যারোলিনায় কনফেডারেট বাহিনীর সাথে মিলিত হবেন। কিন্তু যুক্তরাষ্ট্রীয় বাহিনী কনফেডারেট বাহিনীর পশ্চাদ্ধাবন করে তাদের পশ্চাদপসারণের পথ এপোমেটোক্স কোর্ট হাউস নামক গ্রামের কাছে বন্ধ করে দেয়। জেনারেল রবার্ট এডওয়ার্ড লি পশ্চাদপসারণের পথ বন্ধ দেখে যুক্তরাষ্ট্র বাহিনীর উপর আক্রমণ শুরু করেন। তার ধারণা ছিল যুক্তরাষ্ট্র বাহিনী শুধুমাত্র অশ্বারোহী বাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করছে। কিন্তু কিছুক্ষনের মধ্যেই তিনি বুঝতে পারলেন, অশ্বারোহী বাহিনীর পিছনেই অবস্থান করছে পদাতিক বাহিনী। উপায়ান্ত না দেখে তিনি আত্মসমর্পনের সিদ্ধান্ত নেন।

১৮৬৫ সালের ৯ এপ্রিল বিকাল বেলায় উইলমার ম্যাকলিন নামক এক ব্যক্তির বৈঠকখানায় আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়। ১২ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে আর্মি অফ নর্দান ভার্জিনিয়া বিলুপ্ত ঘোষণা করা হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। জেনারেল লীর আত্মসমর্পনের পরপর দক্ষিণাঞ্চলীয় বাহিনীগুলি একে একে আত্মসমর্পণ করতে থাকে। ১৮ এপ্রিল জেনারেল জনস্টোন আত্মসমর্পণ করেন জেনারেল সরমেনের কাছে। কনফেডারেটদের সর্বশেষ বাহিনী আত্মসমর্পণ করে ১৮৬৫ সালের ২৬ মে।

কিন্তু প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যুদ্ধের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি। ১৮৬৫ সালের ১৫ এপ্রিল জন উইলকেস বোথ তাকে মাথায় গুলি করে হত্যা করে। তিনি তখন ফোর্ড'স থিয়েটারে নাটক দেখছিলেন। অ্যান্ড্রু জনসন তার স্থলাভিষিক্ত হন।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ২:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×