somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আব্রাহাম লিংকন হত্যাকান্ড -- প্রথম পর্ব

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮৬৫ দলের ১৪ এপ্রিল রাত ১০:১৫ মিনিটে বিশিষ্ট নাট্যাভিনেতা জন উইলকেস বোথ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে মাথায় গুলি করে হত্যা করে। প্রেসিডেন্ট লিংকন ওয়াশিংটন ডিসির ফোর্ড'স থিয়েটারে আওয়ার আমেরিকান কাজিন (Our American Cousin) নাটকের অভিনয় দেখছিলেন। আমেরিকার গৃহযুদ্ধের শেষ দিকে কনফেডারেট বাহিনীর কমান্ডার জেনারেল রবার্ট এডওয়ার্ড লি যুক্তরাষ্ট্র বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের নিকট আত্মসমর্পণ করার পাঁচ দিন পূর্বে এই হত্যাকান্ড সংঘটিত হয়।

আব্রাহাম লিংকন হচ্ছেন যুক্তরাষ্টের তৃতীয় প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় মৃতবরণ করেন, এবং প্রথম প্রেসিডেন্ট যিনি আততায়ীর হাতে নিহত হন। এর আগে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ৯ম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন ১৮৪১ সালে, ১২শ প্রেসিডেন্ট জাচারী টেলর ১৮৫০ সালে, ২৯শ প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিং ১৯২৩ সালে এবং ৩২শ প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডিলান রুজভেল্ট ১৯৪৫ সালে নিহত হন, তাদের সবার স্বাভাবিক মৃত্যু হয়। যুক্তরাষ্টের চারজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হন । তার মধ্যে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন প্রথম, তারপর ২০শ প্রেসিডেন্ট জেমস এ. গারফিল্ড ১৮৮১ সালে, ২৫শ প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে ১৯০১ সালে এবং ৩৫শ প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত হন।

অবশ্য প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নিহত হওয়ার প্রায় ৩০ বছর পূর্বে ১৮৩৫ সালে ৭ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে হত্যার একটা প্রচেষ্টা নেয়া হয়ে ছিল, কিন্তু তা ব্যর্থ হয়। এমনকি ১৮৬৪ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট লিংকনকে হত্যার আরেকটা প্রচেষ্টা নেয়া হয়ে ছিল, যা সফল হয়নি। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকান্ডটা ছিল অত্যান্ত পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। যদিও বিখ্যাত অভিনেতা জন উইলকেস বোথ প্রেসিডেন্ট লিংকনকে হত্যা করে, কিন্তু এর পিছনে কনফেডারেট রাষ্ট্রের সমর্থকদের ভূমিকা ছিল।

বোথের সাথে আরো তিন জন আততায়ী ছিল। তার মধ্যে লিউইস পাওয়াল এবং ডেভিড হেরোল্ডের দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম এইচ. সিউয়ার্ডকে হত্যা করা; আর জর্জ এডজার্ডদের দিয়ীত্ব ছিল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনকে হত্যা করার। তাদের হত্যা প্রচেষ্টা ব্যার্থ হয়। তাদের উদ্দ্যেশ ছিল একই সাথে সরকারের শীর্ষ তিনজনকে হত্যা করতে পারলে যুক্তরাষ্টের সরকার ব্যবস্থা ভেঙ্গে পরবে। এতে কনফেডারেটরা শক্তিশালী অবস্থানে চলে আসবে।
দ্বিতীয় পর্ব
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×