somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আব্রাহাম লিংকন হত্যাকান্ড -- শেষ পর্ব

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়নাতদন্ত ও অন্যান আনুষ্ঠানিকতা শেষে ১৮ এপ্রিল প্রেসিডেন্ট লিংকনের মরদেহ হোয়াইট হাউস থেকে ক্যাপিটল বিল্ডিংএ (যেখানে কগ্রেসের অধিবেশন বসে) নিয়ে রাখা হয়। এপ্রিলের ২১ তারিখ তার মরদেহ ট্রেনে করে তার নিজ রাজ্য ইলিনয়সের স্প্রিংফিল্ডে নিয়ে যাওয়া হয়। যখন ট্রেন ধীরেধীরে অগ্রসর হচ্ছিলো তখন হাজার হাজার শোকার্ত জনতা প্রয়াত প্রেসিডেন্টের প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাছিল। স্প্রিংফিল্ডের কাছে ওক রিজ সিমেট্রিতে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে সমাহিত করা হয়। আব্রাহাম লিংকনের এক ছেলে উইলির সমাধিও এই কবরস্থানে অবস্থিত। উইলি ১৮৬২ সালে টাইফয়েডে আক্রান্ত হয়ে হোয়াইট হাউসে মারা যায়।

এদিকে জন উইলকেস বোথকে আটক করার জন্য শতশত সৈন্য, পুলিশ ও গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে। বোথ ওয়াশিংটন ডিসি থেকে পালিয়ে তার একজন সহযোগী ডেভিড হেরল্ডকে সাথে নিয়ে এনাকোষ্ঠীয়া নদী পার হয়ে ম্যারিল্যান্ডের দক্ষিণদিকে যেতে থাকে। পথিমধ্যে তারা বোথের পায়ের চিকিৎসার জন্য ম্যারিল্যান্ডের ওয়ালডর্ফে ডাক্তার সেমুয়েল মাডের বাড়িতে উঠে (বর্তমান লেখক ম্যারিল্যান্ডের ওয়ালডর্ফে বসবাস করেন)। ডাক্তার মাড বোথের ভাঙ্গা পায়ের চিকিৎসা করেন। এর জন্য বিচারে মাডের যাবতজীবন কারাদণ্ড হয়, পরে অবশ্য তার দন্ড মওকুফ করা হয়। পায়ের চিকিৎসার পর বোথ ও তার সঙ্গী থমাস জোন্স নামের একজন কনফেডারেট এজেন্টের বাসায় আশ্রয় নেয়। সেখান থেকে নৌকায় করে পোটোমেক নদী পার হয়ে ভির্জিনিয়ায় চলে যায়।

২৬ এপ্রিল সৈন্যরা ভার্জিনিয়াতে একটা খামার বাড়িতে বোথ ও হেরল্ডকে ঘেরাও করে ফেলে। আগুনের তাপে পলাতক আসামিরা বের হয়ে আসবে এই লক্ষ্যে সৈন্যরা খামার বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। হেরল্ড বাড়ি থেকে বের হয়ে সৈন্যদের কাছে আত্মসমর্পণ করলেও বোথ বাড়ির ভিতর থেকে যায়। আগুন যখন বেড়ে যায় বোথ সৈন্যদের দিকে গুলি ছোড়তে উদ্যত হলে একজন সৈন্য বোথের দিকে গুলি ছোড়ে। গুলি বোথের গলায় বিদ্ধ হয়। তাকে জীবিত অবস্থায় বাড়ি থেকে বের করে আনা হলে তিন ঘন্টার মতো জীবিত ছিল। সে একদৃষ্টে তার হাতের দিকে তাকিয়ে বলতে থাকে "নিরর্থ, নিরর্থ।" (“Useless, useless.”) এটাই তার শেষ কথা।

হত্যাকাণ্ডে সহযোগিতা করার জন্য ১৮৬৫ সালের ৭ জুলাই বোথের চার সহযোগীর ফাঁসি কার্যকর করা হয়। এরমধ্যে ডেভিড হেরাল্ড এবং মেরি সুরাতও ছিল। মেরি সুরাত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারী যাকে মৃত্যদণ্ড দেয়া হয়। তার বোর্ডিং হাউসে বসেই প্রেসিডেন্ট লিংকনকে অপহরণের পরিকল্পনা করা হয়ে ছিল।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×