somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র -- পঞ্চম পর্ব

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোলপাড় করা বিশের দশক -১

বিংশ শতাব্দীর বিশের দশক ছিল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নাটকীয় পরিবর্তনের সময়। এই সময়কে বলা হয় সমৃদ্ধির সময়। এই সময়ে প্রথমবারের মতো অধিক সংখ্যক আমেরিকান গ্রামের চাইতে শহরে বাস করতে থাকে। ১৯২০ থেকে ১৯২৯ সালের মধ্যে জাতীয় সম্পদ বৃদ্ধি পেয়ে দ্বিগুনেরও বেশী হয়ে যায়। ১৯১২ সালে মাত্র শতকরা ১৬ ভাগ বাড়িতে বৈদুত্যিক বাতি ছিল। ১৯২৭ সালের মধ্যে শতকরা ৬৩ ভাগ বাড়িতে বৈদুত্যিক সরঞ্জাম যেমন-ফ্রিজ, ইস্ত্রি, বৈদ্যুতিক পাখা ছিল। ওই সময়ে প্রত্যেকের বাড়িতেই রেডিও ছিল। এই সময়ে মটর গাড়ি সহজ লোভ্য হয়ে যায়। শতকরা ৪০ ভাগ বাড়িতেই একটা করে গাড়ি ছিল। ওই সময়ে আমেরিকানদের জীবনমান বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত ছিল। অর্থনীতিক প্রবৃদ্ধি অধিকাংশ আমেরিকানের জীবনে সমৃদ্ধি নিয়ে আসে। সেই সাথে আসে নতুন এক ভোগবাদী জীবন ব্যবস্থা বা consumer society । মানুষ পরিণত হয় পণ্য-দাসে (consumerism)। দেশ ব্যাপী বিজ্ঞাপন ও চেইন ষ্টোরের কল্যাণে সারা আমেরিকার মানুষ একই ধরণের পণ্য কিনার সুযোগ পায়। সারা আমেরিকার মানুষ একই ধরণের গান শোনা বা নাটক, সিনেমা দেখার সুযোগ লাভ করে। এমনকি তারা একই ধরণের কথ্যভাষা (slang) ব্যবহার করতে থাকে। তবে অনেকেই এই ধরণের নতুন, শহুরে ও উগ্র সংস্কৃতিতে স্বচ্ছন্দ বোধ করছিলো না।

নতুন এক মহিলা সমাজ
তোলপাড় করা বিশের দশকের সবচাইতে উল্ল্যেখযোগ্য ঘটনা হলো, নতুন এক মহিলা সমাজ। তারা পোশাকে-আশাকে, বেশভূষায়, চলনে-বলনে আগের প্রচলিত মহিলা সমাজের চাইতে সম্পূর্ণ ভিন্ন। এই সময়ে তরুণীরা লম্বা চুলের বদলে বব কাট চুল রাখতে শুরু করে, শর্ট স্কার্ট পরতে শুরু করে। তারা মদ খেয়ে মাতাল হওয়াকে খারাপ কিছু মনে করতো না। তারা ওই সময় থেকে প্রকাশ্যে সিগারেট খেতে শুরু করে। তারা এমন সব বিষয় ও প্রসঙ্গে কথা বলতে থাকে যা আগের দিনের মহিলারা বলতো না। পুরুষদের সাথে মেলামেশার ব্যাপারেও বেশ খোলামেলা আচরণ করতে থাকে। তবে ওই সময়ে অধিকাংশ মহিলাই এই ধরণের আচরণ না করলেও তারা আগের মহিলা সমাজের চাইতে নজিরবিহীন স্বাধীনতা লাভ করে।

আগেই উল্ল্যেখ করা হয়েছে, ১৯২০ সালে সংবিধানের ১৯ তম সংশোধনীর মাধ্যমে মহিলারা তাদের ভোটাধিকার লাভ করে। ওই সময়ে লক্ষ লক্ষ মহিলা অফিস-আদালতে চাকরী লাভ করে, যাকে হোয়াইট-কলার জব বলে ( যেমন স্টেনোগ্রাফার, অফিস সেক্রেটারি ইত্যাদি )। এতে মহিলারাও নতুন বিকশিত ভোগবাদী অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করার সুযোগ পায়। নব আবিষ্কৃত জন্ম-নিরোধ সামগ্রী মহিলাদের কম সন্তান নেয়ার ইচ্ছাকে সহজ করে দেয়। ওই সময়ে আবিষ্কৃত নতুন নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি যেমন, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি মহিলাদের ঘরের কাজকেও অনেক সহজ করে দেয়। ফলে মহিলারা ঘরে বাইরে সব জায়গায় অনেক স্বাধীনতা লাভ করে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×