যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-৪
০৫ ই জুন, ২০১৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনুচ্ছেদ ১ধারা ৪। দফা ১। প্রত্যেক রাজ্যের বিধানসভা সিনেটর এবং প্রতিনিধিদের নির্বাচনের সময়, স্থান এবং পদ্ধতি নির্ধারণ করবে, কিন্তু কংগ্রেস ইচ্ছা করলে যে কোনো সময় আইন দ্বারা সিনেটর নির্বাচনের স্থান ব্যতীত এই বিধান প্রণয়ন বা পরিবর্তন করতে পারবে। ভাষ্য
যুক্তরাষ্ট্রের সংবিধান সাধারণ ভাবে রাজ্যগুলিকে কংগ্রেস নির্বাচন আয়োজনের ক্ষমতা প্রদান করেছে। কিন্তু একই সংগে কংগ্রেসকেও ক্ষমতা প্রদান করা হয়েছে, কংগ্রেস উপযুক্ত মনে করলে নির্বাচনের নতুন বিধিবিধান প্রণয়ন করতে পারবে। জাতীয় ভাবে সবগুলি রাজ্যের একই মানের নির্বাচনের লক্ষে ১৮৪২ সালে কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ আইন পাস করে। এই আইন পাস হওয়ার ফলে এখন সবগুলি রাজ্যের একটা নির্দিষ্ট দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দফা ২। কংগ্রেস বছরে কমপক্ষে একবার অধিবেশনে মিলিত হবে, এবং এই সভা জানুয়ারী মাসের ৩য় দিন অপরাহ্নে শুরু হবে, যদি না আইনের দ্বারা অন্য কোনো দিন নির্ধারিত হয়। ভাষ্য
এই বিধানের দ্বারা কংগ্রেসের অধিবেশন বছরে কমপক্ষে একবার বসা বাধ্যতামূলক করা হয়েছে। ১৯৩৩ সালে সংবিধানের ২০ তম সংশোধনীর মাধ্যমে কংগ্রেসের শুরুর দিনটা ডিসেম্বরের প্রথম সোমবার থেকে ৩ জানুয়ারীতে পরিবর্তন করা হয়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন