somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-৫

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুচ্ছেদ ১
ধারা ৫।
দফা ১। প্রতিটি পরিষদ নিজেদের সদস্যদের নির্বাচন, রিটার্ন এবং যোগ্যতা বিচার করবে, এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনার কোরাম গঠিত হবে; কিন্তু সদস্য সংখ্যা কম হলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি হয়ে যাবে, এবং প্রতিটি পরিষদ যেই রকম বিধান করবে সেই অনুসারে অনুপস্থিত সদস্যদেরকে উপস্থিত হতে বাধ্য করা ও জরিমানা করার অনুমতি দেয়া যাবে।

ভাষ্য
এই দফায় দুইটা অংশ আছে এবং এক অংশের সাথে অপর অংশের কোনো সম্পর্ক নাই। প্রথম অংশে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে তাদের নিজ নিজ সদস্যদের যোগ্যতা বিচার করা, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা, মনোনয়ন পত্র পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষমতা দেয়া হয়েছে। উদাহর হিসাবে বলা যায়, সিনেট নির্বাচনে দু’জন প্রার্থীই নিজেকে নির্বাচিত বলে দাবি করছে, সেই ক্ষত্রে সিনেট বিচার করে সিদ্ধান্ত নিবে আসলে কে নির্বাচিত হয়েছে। অনুরূপ ভাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে বিরোধ দেখা দিলে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বিচার করে সিদ্ধান্ত নিবে। এই দফার দ্বিতীয় অংশে উভয় পরিষদের কোরাম সংখ্যা নিয়ে বলা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত থাকলেই অধিবেশনের কোরাম হবে। এর চাইতে কম হলে কোরামের অভাবে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি হয়ে যাবে। অনুপস্থিত সদস্যদেরকে অধিবেশনে উপস্থিত হতে বাধ্য করার জন্য এবং সদস্যদেরকে জরিমানা করার জন্য উভয় পরিষদ নিজের মতো করে বিধিবিধান প্রণয়ন করবে।

দফা ২। প্রত্যেক পরিষদ কার্যপ্রণালী বিধি প্রণয়ন করবে, সদস্যদের অবাধ্য আচরণের জন্য শাস্তি দিবে, এবং দুই তৃতীয়ংশ সদস্যের সম্মতিতে যে কোনো সদস্যকে বহিষ্কার করবে।

ভাষ্য
সিনেট তাদের নিজেদের কার্যপ্রণালী বিধি প্রণয়ন করবে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাদের নিজেদের কার্যপ্রণালী বিধি প্রণয়ন করবে। কোনো সিনেটর অবাধ্য আচরণ করলে সিনেট তার বিচার করে শাস্তি দিবে, একই ভাবে কোনো রিপ্রেজেন্টেটিভ অবাধ্য আচরণ করলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার বিচার করে শাস্তি দিবে। কোনো সদস্যকে বহিস্কার করতে হলে দুই তৃতীয়ংশ সদস্যের সম্মতি লাগবে।

দফা ৩। প্রত্যেক পরিষদ তার কার্যবিবরণী একটা জার্নালে সংরক্ষণ করবে, এবং তাদের বিবেচনায় যে অংশটার গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন সেই অংশটা ছাড়া নির্দিষ্ট সময় পরপর তা প্রকাশ করবে; এবং যেকোনো পরিষদের উপস্থিত সদসদের এক পঞ্চমাংশ চাইলে কোনো প্রস্তাবের উপর প্রদত্ত হ্যাঁ বা না ভোটের সংখ্যা জার্নালে অন্তর্ভুক্ত করতে পারে।

ভাষ্য
কংগ্রেসের উভয় পরিষদ তাদের কার্যবিবরণীর সরকারি রেকর্ড অবশ্যই প্রকাশ করবে। উভয় পরিষদই যখন অধিবেশনে থাকে তখন প্রতিদিনই তাদের কার্যবিবরণী কংগ্রেশনাল রেকর্ড এ প্রকাশ করে, এটাকে ডেইলি ডাইজেস্ট বলে।

দফা ৪। কংগ্রেসের অধিবেশন চলা কালীন সময়ে কোন একটি পরিষদই অপর পরিষদের সম্মতি ছাড়া তিন দিনের বেশী মুলতবি করতে পারবে না, অথবা অন্য কোনো স্থানে অধিবেশন বসাতে পারবে না যেখানে উভয় পরিষদ অধিবেশনে মিলিত হয় না।

ভাষ্য
যাতে এক পরিষদ কাজ থেকে বিরত থেকে অপর পরিষদের কার্যক্রমকে বাধা দিতে না পারে তার জন্য এই বিধান রাখা হয়েছে। অর্থাৎ কংগ্রেসের উভয় পরিষদ একই স্থানে একই সময়ে নিজ নিজ কাজ করে যাবে, যাতে উভয় পরিষদের পারস্পরিক সহযোগিতায় তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×