somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-৮

১৪ ই জুন, ২০১৭ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুচ্ছেদ ১
ধারা ৮।
দফা ১। কগ্রেসের ক্ষমতা থাকবে কর, শুল্ক, খাজনা এবং আবগারি প্রস্তাব এবং সংগ্রহ করার, ঋণ পরিশোধ করার এবং যুক্তরাষ্ট্রে সাধারণ প্রতিরক্ষা এবং সাধারণ কল্যাণ করা; কিন্তু সব কর, খাজনা এবং আবগারি সমগ্র যুক্তরাষ্ট্রে একই ধরণের হতে হবে;
ভাষ্য
কংগ্রেসের একটা গুরুত্ত্বপূর্ণ ক্ষমতা হলো কর প্রস্তাব ও আদায় করা। অর্থই হলো একটা রাষ্ট্রের শক্তি। সংবিধান রাষ্ট্রের শক্তি অর্জনের এই গুরুত্বপূর্ণ ক্ষমতাটা কংগ্রেসের উপর ন্যস্ত করেছে। কর আদায়ের ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাই।

দফা ২। যুক্তরাষ্ট্রের খাতে টাকা ধার করতে পারবে;
ভাষ্য
সরকারের ঘাটতি বাজেট মিটানোর জন্য বা সরকারের কোনো কার্যক্রম পরিচালনার জন্য টাকার প্রয়োজন হলে কংগ্রেস যুক্তরাষ্ট্রের নামে টাকা ধার করতে পারবে।

দফা ৩। বিদেশী রাষ্ট্রের সাথে, এবং বিভিন্ন রাজ্যের মধ্যে, এবং ইন্ডিয়ান উপজাতিদের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে;
ভাষ্য
আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা কংগ্রেসের।

দফা ৪। সমগ্র যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অর্জনের জন্য অভিন্ন বিধি, এবং দেউলিয়া সংক্রান্ত অভিন্ন আইন চালু করবে;
ভাষ্য
এই দফাতেও দুইটা ভিন্ন বিষয়বস্তু একই সঙ্গে রাখা হয়েছে। একটা বিযয়ের সাথে আরেকটা বিষয়ের কোনো মিল নাই। প্রথমে বলা হয়েছে নাগরিকত্বের কথা পরে একই দফাতে বলা হয়েছে দেউলিয়া সংক্রান্ত আইনের কথা। নাগতিকত্বের সাথে দেউলিয়া আইনের কোনো সম্পর্ক নাই।

দফা ৫। মুদ্রা প্রচলন করবে, এই মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার মূল্য নির্ধারণ করবে, এবং ওজন এবং মাপের মান নির্ধারণ করবে;
ভাষ্য
কংগ্রেস তাত্ত্বিকভাবে মূল্য নির্ধারণ করে টাকা ছেপে বাজারে ছাড়বে। কংগ্রেস ১৯১৩ সালে ফেডারেল রিসার্ভ ব্যাংক স্থাপন করে ডলারের মূল্য নির্ধারণের ক্ষমতা এর উপর ন্যস্ত করেছে। এখন ফেডারেল রিসার্ভ ব্যাংকই ডলারের মূল্য নির্ধারণ করে। জিমি কার্টার প্রেসিডেন্ট থাকার সময় মাপের মেট্রিক পদ্ধতি প্রচলনের চেষ্টা করেন। কিন্তু কংগ্রেস এতে বাধা দেয়।

দফা ৬। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জামানত দলিল এবং মুদ্রা জাল করার বিরুদ্ধে শাস্তির বিধান করবে;
দফা ৭। ডাকঘর এবং ডাক চলাচলের রাস্তা প্রতিষ্ঠা করবে;

ভাষ্য
যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম শতাব্দীতে ডাকঘর ছিল কেন্দ্রীয় সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কংগ্রেস সিদ্ধান্ত নিতো কোথায় কোথায় ডাকঘর হবে। ডাকঘরগুলির মধ্যে পরস্পর যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ করা হতো। এই রাস্তা নির্মাণের সিদ্ধান্তও কংগ্রেস গ্রহণ করতো।

দফা ৮। নিদৃষ্ট সময়ের জন্য লেখক এবং আবিষ্কারকদের তাদের নিজ নিজ লেখা এবং আবিষ্কারকে সুরক্ষিত করে বিজ্ঞান এবং প্রয়োজনীয় শিল্পকলার উন্নতিকে এগিয়ে নিবে;
ভাষ্য
কপিরাইট এবং পেটেণ্ট পদ্ধতি চালু করার মাধ্যমে লেখক ও আবিষ্কারকদের সৃষ্ট কর্মকে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত করার ক্ষমতা কংগ্রেসকে দেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×