somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-১২

২০ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুচ্ছেদ ১
ধারা ১০।
দফা ১। কোনো রাজ্য কোনো চুক্তি করতে পারবেনা, কোনো জোট বা কনফেডারেশন গঠন করতে পারবে না; লেটারস অফ মারক (Letters of Marque) অনুমোদন এবং প্রত্যাহার করতে পারবে না; মুদ্রা ছাপাতে পারবে না; বিল অফ ক্রেডিট প্রেরণ করতে পারবে না; ঋণ পরিশোধের জন্য স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা বানাতে পারবে না; বিল অফ এটেন্ডার, এক্স পোস্ট ফ্যাক্টো আইন, চুক্তির শর্ত ভঙ্গ করে কোনো আইন পাস করতে পারবে না, বা আভিজাত্যের উপাধি প্রদান করতে পারবে না।
ভাষ্য
এই ধারায় রাজ্যগুলি কি কি কাজ করতে পারবে না তার একটা তালিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু কাজ আছে যা কেন্দ্রীয় সরকার করতে পারবে কিন্তু রাজ্য সরকার পারবে না। যেমন-অপর রাষ্ট্রের সাথে চুক্তি করা, জোট গঠন করা বা কনফেডারেশন গঠন করা, লেটারস অফ মারক (Letters of Marque) অনুমোদন এবং প্রত্যাহার করা, মুদ্রা ছাপা, বিল অফ ক্রেডিট প্রেরণ করা ইত্যাদি কাজগুলি কেন্দ্রীয় সরকার করতে পারবে। কিন্তু রাজ্য সরকারগুলি এই কাজগুলি করতে পারবে না। আবার কতগুলি কাজ আছে যা রাজ্য সরকার তো পারবেই না, এমন কি কেন্দ্রীয় সরকারও পারবে না। যেমন- বিল অফ এটেন্ডার, এক্স পোস্ট ফ্যাক্টো আইন, চুক্তির শর্ত ভঙ্গ করে কোনো আইন পাস করা, বা আভিজাত্যের উপাধি প্রদান করা ইত্যাদি কাজগুলি কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারই পারবে না।

দফা ২। কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো রাজ্য আমদানি বা রফতানি পণ্যের উপর কর বা শুল্ক আরোপ করতে পারবে না, তবে পরিদর্শন আইন কার্যকর করতে যেয়ে যদি বিশেষ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে; এবং আমদানি বা রফতানির উপর ধার্যকৃত কর এবং শুল্ক আদায় করে কোনো রাজ্য যদি যুক্তরাষ্ট্রের কোষাগারে প্রদান করে সেই ক্ষেত্র ব্যতীত; এবং এই ধরণের সব আইন কংগ্রেসের পর্যালোচনা এবং নিয়ন্ত্রণে হবে।

ভাষ্য
রাজ্যগুলি কোনো স্বাধীন রাষ্ট্র নয়, এগুলি যুক্তরাষ্ট্রের অধীন। তাই অন্য রাষ্ট্রের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কর ও শুল্ক নির্ধারণ করার ক্ষমতা রাজ্য সরকারগুলির নাই, এই ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের।

দফা ৩। কোনো রাজ্য কংগ্রেসের সম্মতি ছাড়া কোনো জাহাজের উপর শুল্ক আরোপ করতে পারবে না, শান্তির সময় সেনাবাহিনী বা যুদ্ধজাহাজ রাখতে পারবে না, অন্য রাষ্ট্রের বা বৈদেশিক শক্তির সাথে কোনো চুক্তি বা সমঝোতা করতে পারবে না, বা যুদ্ধে লিপ্ত হতে পারবে না, যদি না প্রকৃতপক্ষে আক্রান্ত হয় বা বিপদ এমন আসন্ন যে দেরি করার মতো সময় নেই।
ভাষ্য
এই ধারাতেও কতগুলি কাজের তালিকা দেয়া হয়েছে যা রাজ্য সড়করগুলি করতে পারবে না। এই কাজগুলি মূলত কেন্দ্রীয় সরকারের। যেমন-সেনা, নৌ এবং বিমান বাহিনী গঠন করার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের। বিদেশী রাষ্ট্র বা শক্তিসমূহের সাথে চুক্তি করা, জোট গঠন করা, সমঝোতা করা, যুদ্ধ করা ইত্যাদি কাজগুলি কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকার এই কাজগুলি করতে পারবে না।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ রাত ১০:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×