somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-১৫

২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুচ্ছেদ ২
ধারা ২।
দফা ১। প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং নৌবাহিনীর এবং বিভিন্ন রাজ্যের মিলিশিয়াদের, যখন তাদেরকে যুক্তরাষ্ট্রের বর্তমান চাকরিতে ডাকা হয়, কমান্ডার ইন চীফ; তিনি প্রত্যেক নির্বাহী বিভাগের প্রধান কর্মকর্তাদের কাছে তাদের স্বস্ব কার্যালয়ের কর্তব্যের সাথে সংশ্লিষ্ট বিষয়ে লিখিত মতামত চাইতে পারবেন, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে, অভিশংসনের ক্ষেত্র ছাড়া, দণ্ড স্থগিত রাখা এবং ক্ষমা করে দেয়ার ক্ষমতা তার থাকবে।
ভাষ্য
এই দফায় প্রেসিডেন্টের কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতার কথা বলা হয়েছে।
(১) প্রেসিডেন্ট সামরিক বাহিনীর কমান্ডার ইন চীফ;
(২) তিনি নির্বাহীবিভাগের অধীন সব মন্ত্রণালয় ও বিভাগের প্রধান;
(৩) নির্বাহীবিভাগের প্রধান কর্মকর্তা মানে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী; সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে তিনি তাদের কাছে লিখিত মতামত চাইতে পারেন;
(৪) কোনো সাজা প্রাপ্ত আসামির সাজা স্থগিত রাখতে পারেন বা তাকে ক্ষমা করে দিতে পারেন।

দফা ২। সিনেটের পরামর্শে এবং সম্মতিতে তিনি চুক্তিসমূহ সম্পাদন করতে পারবেন, এইক্ষেত্রে দুই তৃতীয়ংশ সিনেটরের সম্মতির প্রয়জন হবে; এবং সিনেটের পরামর্শে এবং সম্মতিতে তিনি রাষ্ট্রদূত, অন্যান্য সরকারি মন্ত্রী এবং কনসাল, সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং যুক্তরাষ্ট্রে অন্য সব কর্মকর্তা, যাদের নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো বিধান নাই, এবং যা আইন দ্বারা প্রতিষ্ঠিত, মনোনয়ন এবং নিয়োগ দিতে পারবেন; কিন্তু আদালতের নিম্নপদস্থ কিছু কর্মকর্তা বা বিভাগের প্রধান কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কংগ্রেস ইচ্ছা করলে আইনের দ্বারা প্রেসিডেন্টকে ক্ষমতা দিতে পারে।

ভাষ্য
এই দফায় প্রেসিডেন্টকে আরো কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে।
(১) প্রেসিডেন্ট বিদেশী রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন করতে পারবেন। তবে শর্ত হলো, এই চুক্তি কার্যকর করতে হলে সিনেটের দুই তৃতীয়ংশ ভোটের প্রয়োজন হবে;
(২) প্রেসিডেন্ট রাষ্ট্রদূত, মন্ত্রী, কনসাল, সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং যুক্তরাষ্ট্রে অন্য সব কর্মকর্তাদের নিয়োগ দিতে পারবেন। তবে এইক্ষেত্রে শর্ত হলো, এই নিয়োগগুলি সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হতে হবে;
(৩) কংগ্রেস আইনের দ্বারা কতগুলি পদে নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্টকে ক্ষমতা দিতে পারে। এইসমস্ত নিয়োগের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না। যেমন, আদালতের নিম্নপদস্থ কর্মকর্তা, বিভাগীয় প্রধান ইত্যাদি।

দফা ৩। সিনেট যখন অবকাশে থাকবে তখন সব শূন্য পদ পূরণ করার ক্ষমতা প্রেসিডেন্টের থাকবে, যার মেয়াদ পরবর্তী অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে।
ভাষ্য
যেসমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন লাগে, সেইসমস্ত পদ যদি এমন সময় শূন্য হয় যখন সিনেট অধিবেশন নাই, তখন প্রেসিডেন্ট ওই শূন্য পদে সাময়িক ভাবে নিয়োগ দিতে পারবেন। এই নিয়োগের মেয়াদ সিনেটের পরবর্তী অধিবেশন শেষ হওয়ার দিন পর্যন্ত থাকবে। অর্থাৎ প্রেসিডেন্ট কর্তৃক এই ধরণের সাময়িক নিয়োগ সিনেটের পরবর্তী অধিবেশনেই অনুমোদিত হতে হবে, অন্যথায় তা বাতিল হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×