ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি উন্নত রাষ্ট্রগুলি একটা সুনির্দিষ্ট নীতিমালা ও পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের তাদের দেশে স্থায়ী ভাবে বসবাসের জন্য নিয়ে আসে।
আবার মধ্যপ্রাচ্য ও আফ্রিকান অনেক রাষ্ট্র তাদের অভিবাসন নীতিমালা না থাকায় শ্রমিক বা কর্মচারী হিসাবে জনশক্তি আমদানি করে।
কোন সুস্থ মানুষ স্বেচ্ছায় দায় বহন করতে রাজি হবে না।
মানুষ শুধুমাত্র সম্পদেই গ্রহণ করে।
জনসংখ্যা একটা সম্পদ বলেই উল্লেখিত ধনী রাষ্ট্রসমূহ তা গ্রহণ করে।
জনসংখ্যা দায় হিসাবে গণ্য হলে কেউই তা গ্রহণ করতে রাজি হতো না।
আমাদের দেশে পর্যাপ্ত এই সম্পদ আছে বলে আমরা এটাকে সম্পদ মনে করি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


