somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

জামায়াতে ইসলামীর রাজনীতি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী কোন রাজনৈতিক দল না।
জামায়াতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন, এটা কোন রাজনৈতিক দল না। একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন যদি রাজনীতির মাঠে খেলতে আসে তাহলে এর পরিণতি কি হতে পারে জামায়াতে ইসলাম তার বাস্তব প্রমাণ।
পৃথিবীর শ্রেষ্ঠ একটা ফুটবল টিম যদি একটা দুর্বল ক্রিকেট টিমের সাথে ক্রিকেট খেলতে আসে, তাহলে এই অসম খেলায় পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল টিমটা দুর্বল ক্রিকেট টিমের কাছে যে হেরে যাবে এতে কোন সন্দেহ নাই।
জামায়াত তার জন্মলগ্ন থেকে যতগুলি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তার সবগুলি সিদ্ধান্তই ভুল।
জামায়াতের ভুল সিদ্ধান্তগুলি --
১। যখন অবিভক্ত ইন্ডিয়ার মুসলমানরা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করছিলো, জামায়াত তখন এর বিরোধিতা করেছে। তারা চেয়েছিল অবিভক্ত ইন্ডিয়া।

২। পূর্ব পাকিস্তানের মানুষ যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম করছিলো, জামায়াত তখন এর বিরোধিতা করছিলো। তারা চেয়ে ছিল অবিভক্ত পাকিস্তান।

৩। ১৯৯১ সালে বি এন পি সরকার গঠন করলে, জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামীলীগের সাথে আন্দোলন করে বি এন পি কে ক্ষমতা চুত করে। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত সংসদে ১৮টা আসনে নির্বাচিত হয়েছিল। আর তত্ত্বাবধায়ক সরকারের রূপকার জামায়াতে ১৯৯৬ সালের নির্বাচনে ৩টা আসনে নির্বাচিত হয়। কত বড় রাজনৈতিক ভুল।

৪। বি এন পি র রাজনৈতিক কৌশলে কারণে ২০০১ সালের নির্বাচনে বি এন পি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করে। জামায়াতের আসনও ৩ থেকে ১৭ তে উন্নত হয়। বি এন পির সিদ্ধান্ত ছিল তারা একক ভাবে সরকার গঠন করবে। কিন্তু জামায়াতের প্রচণ্ড চাপে এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামীলীগের সাথে আন্দোলনের কথা মনে রেখে বি এন পি জামায়াতে সাথে নিতে বাধ্য হয়। জামায়াতের চাপে বি এন পির এই সিদ্ধান্ত চরম ভুল রাজনৈতিক পদক্ষেপ।

৫। ২০০৮ সালে নির্বাচন যখন অনিশ্চিত, আওয়ামীলীগ নির্বাচনে যেতে প্রস্তুত, বি এন পি তখনও প্রস্তুত না। ঐ অপ্রস্তুত সময়ে বি এন পি যাতে নির্বাচনে যেতে বাধ্য হয় সেই উদ্দেশ্য বি এন পির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের আগের দিন তাড়াহুড়া করে জামায়াত তাদের মজলিশে সূরার মিটিং ডেকে সিদ্ধান্ত নেয়, জামায়াত নির্বাচনে যাবে। জামায়াতের এই সিদ্ধান্তের কারণে বি এন পির স্ট্যান্ডিং কমিটি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই ভুল সিদ্ধান্ত ছিল জামায়াতের কফিনের শেষ পেরেক ।

একটা সংঘটনের সব শীর্ষ নেতা ফাঁসিতে মৃত্যুবরণ করে প্রমাণ করেছেন তাদের সব সিদ্ধান্ত ভুল ছিল।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×