somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-২৬

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১শ সংশোধনী
ধারা ১। এতদ্বারা যুক্তরাষ্ট্র সংবিধানের ১৮শ সংশোধনী বাতিল করা হল।
ভাষ্য
সংবিধানের ২১শ সংশোধনী ১৯৩৩ সালের ২০ ফেব্রুয়ারি কংগ্রেসে পাস হয়, আর ১৯৩৩ সালের ৫ ডিসেম্বর তা অনুমোদিত হয়।
সংবিধানের ১৮শ সংশোধনীর মাধ্যমে মদ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে মদ নিষিদ্ধ করা হয়েছিল তা ব্যর্থ হয়। ফলে এই সংশোধনীর দ্বারা এই বিধান বাতিল হয়ে যায়।

ধারা ২। কোন রাজ্য, অঞ্চল, বা যুক্তরাষ্ট্রের দখলকৃত কোন এলাকায় আইনের ব্যত্যয় ঘটিয়ে মাদকদ্রব্য পরিবহন বা আমদানি নিষিদ্ধ করা হলো।
ভাষ্য
এই বিধানের দ্বারা প্রতিটি রাজ্যকে মাদকদ্রব্যের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য নিজস্ব আইন বা বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া হলো।

ধারা ৩। কংগ্রেস কর্তৃক উপস্থাপিত হওয়ার ৭ বছরের মধ্যে সংবিধানে বর্ণিত পদ্ধতিতে রাজ্যগুলি বিধানসভায় অনুমোদিত না হলে এই অনুচ্ছেদ অকার্যকর হয়ে যাবে।
ভাষ্য
এই সংশোধনী রাজ্যগুলি কর্তৃক অনুমোদিত হওয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ৭ বছর। ৭ বছরে মধ্যে রাজ্যগুলি কর্তৃক অনুমোদিত না হলে, এই সংশোধনী অকার্যকর হয়ে যাবে।

২২শ সংশোধনী
ধারা ১। কোন ব্যক্তি দুই বারের বেশী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না, এবং কোন ব্যক্তি যিনি অন্য কোন নির্বাচিত প্রেসিডেন্টের স্থলে প্রেসিডেন্ট হিসাবে বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দুই বছরের বেশি পদে ছিলেন তিনি একাধিক বার নির্বাচন করতে পারবেন। কিন্তু কংগ্রেস যখন এই অনুচ্ছেদ প্রস্তাব করছে, তখন যিনি প্রেসিডেন্ট পদে আছেন তার ক্ষেত্রে এই অনুচ্ছেদ বলবত হবে না, এবং কোন ব্যক্তি যিনি এই মেয়াদের প্রেসিডেন্টের স্থলে প্রেসিডেন্ট হিসাবে বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন তাকেও এই অনুচ্ছেদ দ্বারা বিরত করা যাবে না।

ধারা ২। কংগ্রেস কর্তৃক উপস্থাপিত হওয়ার ৭ বছরের মধ্যে তিন-চতুর্থাংশ রাজ্যগুলি বিধানসভায় অনুমোদিত না হলে এই অনুচ্ছেদ অকার্যকর হয়ে যাবে।

ভাষ্য
সংবিধানের ২২শ সংশোধনী ১৯৪৭ সালের ২১ মার্চ কংগ্রেসে পাস হয়, আর ১৯৫১ সালের ২৭ ফেব্রুয়ারি তা অনুমোদিত হয়।
মূল সংবিধানে একজন ব্যক্তি কতবার প্রেসিডেন্ট থাকতে পারবেন তার কোন সীমাবদ্ধতা ছিল না। প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এত জনপ্রিয় ছিলেন যে, তিনি ইচ্ছা করলে আজীবন প্রেসিডেন্ট থাকতে পারতেন। প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তিনি স্বেচ্ছায় অবসরে যান। প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের দুই মেয়াদের পর স্বেচ্ছায় অবসরে যাওয়াতে এটা একটা অলিখিত প্রথায় পরিণত হয়। প্রায় ১৫০ বছর ধরে এই প্রথা চলতে থাকে। কিন্তু প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সাল টি ১৯৪৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত পরপর ৪ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ঐ সময়ে তিনি আমেরিকার মহা-মন্দ (Great Depression), দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাফল্যের সাথে মোকাবেলা করেন। প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডি রুজভেল্ট চলে যাওয়ার পর, আমেরিকার জনগণ আবার প্রেসিডেন্ট পদকে দুই মেয়াদে সীমাবদ্ধ করার কথা চিন্তা করতে থাকে। যার ফলে এই সংশোধনী।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×