somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়সমূহ - ৫

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করেমাতসু বনাম যুক্তরাষ্ট্র [৩২৩ ইউ এস ২১৪ (১৯৪৪)]
ফ্রেড টয়সাব্যুরো করেমাতসু -- আবেদনকারী
যুক্তরাষ্ট্র -- রেসপন্ডেন্ট
রায় ঘোষণার তারিখ: ডিসেম্বর ১৮, ১৯৪৪

বিচারপতি হুগো এল ব্ল্যাক ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

মামলার বিবরণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা পার্ল হারবারে বোমা বর্ষণ করলে, যুক্তরাষ্ট্র সরকার সিদ্ধান্ত নেয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে জাপানিজ-আমেরিকানদেরকে ক্যাম্পে নিয়ে আটক করা হবে। বোমা হামলার দুই মাস পর প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশ নং ৯০৬৬ সাক্ষর করেন। নির্বাহী আদেশ জারি হওয়ার তিন মাস পরে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী সিভিলিয়ান রেস্ট্রিকটিভ অর্ডার নং ১ এবং সিভিলিয়ান এক্সক্লুশন অর্ডার নং ৩৪ দ্বারা নির্বাহী আদেশ বলবত করে। নাশকতার জন্য সন্দেহ ভাজন হউক বা না হউক, অথবা কোন ক্ষতিকারক আচরণ করুক বা না করুক, এই নির্বাহী আদেশ সব জাপানিজ-আমেরিকানদের উপর বলবত করা হয়।

ফ্রেড টয়সাব্যুরো করেমাতসু একজন জাপানিজ-আমেরিকান। সে ক্যালিফোর্নিয়ার সান লিয়ান্দ্র এলাকায় বাস করতো। সে সিদ্ধান্ত নেয়, আদেশ অমান্য করে তার বাসাতেই বসবাস করবে। তাকে আটক করা হলে সে আদালতে আর্জি পেশ করে বলে, নির্বাহী আদেশ নং ৯০৬৬ সংবিধানের ৫ম সংশোধনীর পরিপন্থী। কারণ হেবিয়াস কর্পাস স্থগিত করা হয় নাই এবং সামরিক বাহিনীর কার্যকলাপ আইনের যথাযথ প্রয়োগ ছাড়াই তার স্বাধীনতার অধিকারকে হস্তক্ষেপ করছে। যা তার সাংবিধানিক অধিকার।

বিচার্য বিষয়
(১) প্রেসিডেন্ট এবং কংগ্রেস কি তাদের যুদ্ধকালীন ক্ষমতার বাইরে যেয়ে জাপানি বংশোদ্ভূত আমেরিকানদের অধিকার বাদ দিতে বা খর্ব করতে পারবেন?

রায়
বিচারপতি হুগো এল ব্ল্যাক ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

বিচার্য বিষয়ের উত্তর--হাঁ। নির্বাহী আদেশটি বৈধ। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি সরকারের পক্ষ অবলম্বন করেন। তারা মনে করেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি জাতিগত বিদ্বেষ থেকে জারি কর হয়নি। বরং যুক্তরাষ্ট্র, বিশেষ করে এর পশ্চিম উপকূলকে নাশকতা এবং বহিরাক্রমণ থেকে রক্ষা করার জন্য এই নির্বাহী আদেশ একটি কৌশলগত বাধ্যবাধকতা (strategic imperative) । রাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিকে প্রতিরোধ করার গুরুত্ব বাদীর অধিকারের চাইতে বেশি।


বিশ্লেষণ
এই রায়ের মাধ্যমে --
১. রাষ্ট্রের নিরাপত্তাকে নাগরিকদের স্বাধীনতার চাইতে গুরুত্বপূর্ণ গণ্য করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×