somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়সমূহ - ৬

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাউন বনাম বোর্ড অফ এডুকেশন [৩৪৭ ইউ এস ৪৮৩ (১৯৫৪)]
অলিভার ব্রাউন, মিসেস রিচার্ড লাউটন, মিসেস স্যাড এমমানুয়েল এবং অন্যান্যরা -- আবেদনকারীগন
বোর্ড অফ এডুকেশন, টোপেকা, শাওনি কাউন্টি, কানসাস এবং অন্যান্যরা -- রেসপন্ডেন্টগন
রায় ঘোষণার তারিখ: মে ১৭, ১৯৫৪
প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন সর্বসম্মত রায় প্রদান করেন।

মামলার বিবরণ
ক্যানসাসের টোপেকা বোর্ড অফ এডুকেশন ১৮৭৯ সালের আইন অনুসারে সাদা এবং কালো ছাত্রদের জন্য পৃথক পৃথক স্কুল পরিচালনা করছিলেন। টোপেকা কাউন্টিতে তখন ১৫ হাজার লোক বাস করতো। কালোদের সংগঠন (National Association for the Advancement of Colored People সংক্ষেপে NAACP) সিদ্ধান্ত নেয়, তারা এই সাদা-কালো পৃথক স্কুল ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে। তারা ২০ জন বাচ্চার ১৩ জন অভিভাবককে এই ব্যবস্থা চ্যালেঞ্জ করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করে। ১৯৫১ সালে প্রতিটি পরিবার তাদের নিকটস্থ সাদাদের জন্য নির্ধারিত স্কুলে তাদের বাচ্চাদের ভর্তি করার চেষ্টা করে। স্কুল কর্তৃপক্ষ সাদাদের স্কুলে কালো বাচ্চাদের ভর্তি করতে অস্বীকার করে এবং তাদেরকে কালোদের জন্য নির্ধারিত স্কুলে ভর্তি করতে বলে। কালোদের স্কুলগুলি ছিল তাদের বাসা থেকে দূরে। উদাহরণ হিসাবে বলা যায়, অলিভার ব্রাউনের মেয়ে লিন্ডা ব্রাউন যে সাদা স্কুলে ভর্তি হতে চেষ্টা করে, তা তার বাসা থেকে মাত্র কয়েক ব্লক দূরে। অথচ তাকে যদি কালোদের স্কুলে ভর্তি হতে হয়, তা হলে বাসা থেকে বেশ দূরে বাস স্ট্যান্ডে যেতে হবে, তারপর বাসে করে মাইল খানিক দূরে স্কুলে যেতে হবে।

কালো বাচ্চাদেরকে সাদাদের স্কুলে ভর্তি করতে অস্বীকার করায়, কালোদের সংগঠন NAACP মামলা দায়ের করে। কিন্তু তারা নিম্ন আদালতে হেরে যায়। নিম্ন আদালত প্লেসি বনাম ফার্গুসন [১৬৩ ইউ এস ৫৩৭ (১৮৯৬)] মামলার আলোকে রায় দেয়। অর্থাৎ সাদা এবং কালোদের জন্য পৃথক স্কুল অবৈধ না, তবে সমান সুযোগ-সুবিধা থাকতে হবে। "পৃথক কিন্তু সমান (separate but equal)" এই মতবাদকে তারা অনুসরণ করে রায় দেয়। নিম্ন আদালত এই অভিমতও দেয়, সাদা এবং কালোদের জন্য পৃথক স্কুল ব্যবস্থা কালো শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবে সাদাদের স্কুলের মতো কালোদের স্কুলে একই মানের শিক্ষক, পাঠ্যক্রম, সুযোগ-সুবিধা এবং যাতায়াত সুবিধা দিতে হবে।

কালোদের সংগঠন NAACP এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে, সুপ্রিম কোর্ট একই ইস্যুতে সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ডেলাওয়্যার এবং ওয়াশিংটন ডি সি র মামলাগুলি একত্র করে শুনানি করে। কালোদের সংগঠন NAACP কর্তৃক দায়েরকৃত বিভিন্ন রাজ্যের মামলাগুলোতে তারা নিম্ন আদালতে হেরে যায়, শুধুমাত্র ডেলাওয়্যার রাজ্যের গীবহার্ট বনাম বেল্টন মামলায় তারা জিতে যায়। ব্রাউনের মামলাটা অন্যদের থেকে একটু পৃথক ছিল, কারণ সে "পৃথক কিন্তু সমান (separate but equal)" এই মতবাদকেও চ্যালেঞ্জ করে।

বিচার্য বিষয়
(১) বর্ণের ভিত্তিতে পৃথক শিক্ষা ব্যবস্থা সংবিধানের ১৪শ সংশোধনীর সমান সুরক্ষা বিধির (Equal Protection Clause) লঙ্ঘন কি?

রায়
প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন সর্বসম্মত রায় প্রদান করেন।

বিচার্য বিষয়ের উত্তর--হাঁ। বর্ণের ভিত্তিতে পৃথক শিক্ষা ব্যবস্থা সংবিধানের ১৪শ সংশোধনীর সমান সুরক্ষা বিধির (Equal Protection Clause) লঙ্ঘন। তারা অভিমত দেন, "পৃথক কিন্তু সমান (separate but equal)" সুযোগ-সুবিধা আসলে প্রকৃতিগত ভাবেই বৈষম্যমূলক এবং এই নীতি সংবিধানের ১৪শ সংশোধনীর সমান সুরক্ষা বিধির (Equal Protection Clause) সুস্পষ্ট লঙ্ঘন। তারা আরো অভিমত দেন, বর্ণের ভিত্তেতে পৃথক শিক্ষা ব্যবস্থা কালো শিশুদের মনে হীনমন্যতা বোধের সৃষ্টি করবে, যা তাদের শিক্ষা এবং মানুষিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে।

বিশ্লেষণ
এই রায়ের মাধ্যমে --
১. বর্ণের ভিত্তিতে পৃথক শিক্ষা ব্যবস্থা বাতিল হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×