somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়সমূহ - ১১

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রো বনাম ওয়েড [৪১০ ইউ এস ১১৩ (১৯৭৩)]
জেনি রো -- আবেদনকারী
হেনরি ওয়েড -- রেসপন্ডেন্ট
রায় ঘোষণার তারিখ: জানুয়ারি ২২, ১৯৭৩

বিচারপতি হ্যারি এ ব্লাকমান ৭-২ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

মামলার বিবরণ
টেক্সাসের অধিবাসী জেনি রো গর্ভপাত করার অনুমতি চান। গর্ভবতী মহিলার জীবন রক্ষা ব্যতীত, অন্য কোন কারণে টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধ।

বিচার্য বিষয়
(১) গর্ভমোচন করার মহিলাদের অধিকার কি সংবিধান সম্মত?

রায়
বিচারপতি হ্যারি এ ব্লাকমান ৭-২ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

বিচার্য বিষয়ের উত্তর--হাঁ। গর্ভমোচন করার মহিলাদের অধিকার সংবিধান সম্মত। সংবিধানের ১৪শ সংশোধনীতে গোপনীয়তার যে অধিকার প্রদান করা হয়েছে, গর্ভপাত করার মহিলাদের অধিকার তার অন্তর্ভুক্ত। গর্ভধারণের প্রথম তিন মাস মহিলাদের স্বাধীনতা থাকবে, তাদের গর্ভমোচনের সিদ্ধান্ত নেয়ার। দ্বিতীয় তিন মাস এবং তৃতীয় তিন মাস সময়কালের জন্য রাজ্যগুলি নিজ নিজ আইন প্রণয়ন করতে পারবে।

বিশ্লেষণ
এই রায়ের মাধ্যমে --
১. গর্ভধারণের প্রথম তিন মাস সময়কালে গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক অধিকার বলে ঘোষণা করা হয়।
২. গর্ভধারণের প্রথম তিন মাস মহিলাদেরকে স্বাধীনতা দেয়া হয়, তাদের গর্ভমোচনের সিদ্ধান্ত নেয়ার জন্য।
৩. ৪৬টা রাজ্যের গর্ভপাত বিরোধী আইন বাতিল হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×