somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়সমূহ - ১২

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্র বনাম নিক্সন [৪১৮ ইউ এস ৬৮৩ (১৯৭৪)]
যুক্তরাষ্ট্র -- আবেদনকারী
রিচার্ড এম নিক্সন এবং অন্যান্য -- রেসপন্ডেন্ট
রায় ঘোষণার তারিখ: জুলাই ২৪, ১৯৭৪
প্রধান বিচারপতি ওয়ারেন ই বার্জার সর্বসম্মত রায় প্রদান করেন।


মামলার বিবরণ
ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে এই মামলার উদ্ভব। ওয়াশিংটন ডি সি তে অবস্থিত ওয়াটারগেট বিল্ডিঙে ডেমোক্র্যাট পার্টির প্রধান কার্যালয় থেকে কিছু কাগজপত্র চুরি হয়। ১৯৭২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট নিক্সন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জর্জ ম্যাক গভার্নের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ডেমোক্র্যাট পার্টির প্রধান কার্যালয় থেকে কাগজপত্র চুরির ঘটনাটা তদন্ত করছিলেন স্পেশাল প্রসিকিউটর লিওন জাউয়ারস্কি। তিনি তদন্তের স্বার্থে সমন পাঠালে, প্রেসিডেন্ট নিক্সন এই সমনগুলি বাতিল করার জন্য বলেন। এর আগে প্রেসিডেন্ট নিক্সন আগের স্পেশাল প্রসিকিউটর আর্চিবল্ড কক্স এবং অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসনকে বরখাস্ত করেন, যা স্যাটারডে নাইট ম্যাসাকার (Saturday Night Massacre) নাম কুখ্যাত।

যারা ডেমোক্র্যাট পার্টির প্রধান কার্যালয় থেকে কাগজপত্র চুরি করেছিল, তাদের সাথে প্রেসিডেন্ট নিক্সনের কথাবার্তার টেপ এবং কাগজপত্র স্পেশাল প্রসিকিউটরের কাছে নিয়ে আসার জন্য এই সমনগুলি জারি করা হয়েছিল। এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ ছিল, এই টেপ এবং কাগজপত্র স্পেশাল প্রসিকিউটরের কাছে হাজির করলে, তা প্রেসিডেন্ট নিক্সন এবং অন্যান্য অভিযুক্তদের বিপক্ষে যাবে। প্রেসিডেন্ট নিক্সন আংশিক ভাবে সামনের আদেশ পালন করেন। তিনি কিছু কিছু টেপকে সম্পাদনা করে এবং কাটছাঁট করে খণ্ড অংশ স্পেশাল প্রসিকিউটরের কাছে হাজির করেন। তা ছাড়াও তিনি ফেডারেল কোর্টে আবেদন করেন, যেন এই সমনগুলি বাতিল করা হয়। কারণ সমনে যা উপস্থাপন করতে বলা হয়েছে, তদন্তের জন্য তার কোন প্রয়োজন নাই এবং প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার (executive privilege) আছে এই সমন না মানার।

বিচার্য বিষয়
(১) নির্বাহী বিশেষাধিকার (executive privilege) প্রয়োগ করে, কোন তথ্যকে গোপন করার অধিকার কি প্রেসিডেন্টর আছে এবং তিনি কি বিচারবিভাগীয় পর্যালোচনা থেকে সুরক্ষিত?


রায়
প্রধান বিচারপতি ওয়ারেন ই বার্জার সর্বসম্মত রায় প্রদান করেন।

বিচার্য বিষয়ের উত্তর--না। নির্বাহী বিশেষাধিকার (executive privilege) প্রয়োগ করে, কোন তথ্যকে গোপন করার অধিকার প্রেসিডেন্টর নাই এবং তিনি বিচারবিভাগীয় পর্যালোচনা থেকে সুরক্ষিত নন।
ক্ষমতার বিভাজন নীতির (doctrine of separation of powers) আলোকে, অথবা গোপনীয়তার সাধারণ প্রয়োজন ছাড়া প্রেসিডেন্টের বিশেষাধিকার চূড়ান্ত বা শর্তহীন না। সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্র ছাড়া প্রেসিডেন্টের বিশেষাধিকার সীমিত। তা ছাড়া ন্যায়বিচারের (fair administration of justice) জন্য আইনের যথাযথ প্রয়োগের নীতি (due process of law) সব চাইতে গুরুত্বপূর্ণ। সুতরাং প্রেসিডেন্ট অবশ্যই সমনের নির্দেশ পালন করে টেপ এবং দলিলপত্র স্পেশাল প্রসিকিউটরের কাছে হাজির করবেন। টেপ স্পেশাল প্রসিকিউটরের কাছে হাজির করার অল্পক্ষণ পরেই প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করেন।


বিশ্লেষণ
এই রায়ের মাধ্যমে --
১. প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার (executive privilege) প্রয়োগের ক্ষেত্রকে সংজ্ঞায়িত করা হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×