somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

ব্লগের বর্তমান পরিবেশ

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের বর্তমান পরিবেশ আগের চাইতে অনেক ভাল।
আমি যখন ২০০৭ সালে অর্থাৎ আজ থেকে ঠিক ১১ বছর ৩ মাস আগে এই ব্লগে লিখতে শুরু করি তখন অবস্থা ছিল ভয়াবহ।

একদল উশৃঙ্খল ব্লগার, যারা একটা বিশেষ মতাদর্শে বিশ্বাসী, ব্লগে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তারা তাদের মতাদর্শ প্রচারে ছিল সংঘবদ্ধ, কৌশলী, এবং তথ্য সমৃদ্ধ।
তাদের কারো কারো লেখার মান ছিল খুবই উচ্চ মানের।

তাদের কৌশল ছিল---
১. নিজেদের মতাদর্শ সরাসরি এবং উগ্রভাবে উপস্থাপন করা।
২. প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা।
৩. প্রতিপক্ষকে গালিগালাজ করা।
৪. প্রতিপক্ষের বিপক্ষে অশ্লীল শব্দ এবং অশ্লীল ছবি ব্যবহার করা।
৫. প্রতিপক্ষের যুক্তিসঙ্গত বক্তব্যের জবাব না দিয়ে, সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গের অবতারণা করা।
৬. প্রতিপক্ষের যুক্তিসঙ্গত বক্তব্যকে বাদ দিয়ে পরিকল্পিতভাবে অপ্রাসঙ্গিক বিতর্কের অবতারণা করা। ফলে মূল বিষয় হারিয়ে যেত।
৭. একজন ব্লগার কোন মতাদর্শে বিশ্বাসী, তা প্রমাণের জন্য তাদের কাছে পরীক্ষা দিতে হত।


এদের অত্যাচারে অনেক সম্ভাবনাময় ব্লগার নিজেদেরকে গুটিয়ে নেয়।
এমনকি সামুর কর্তৃপক্ষও এদের কাছে অসহায় ছিল। এদের টেকনিক্যাল সক্ষমতাও ছিল এমন যে এদেরকে ব্যান্ড করলেও এরা ব্লগে আসতে পারতো।

এদের রাহু গ্রাস থেকে ব্লগ কি ভাবে মুক্ত হল?
ব্লগ এখনও এদের রাহু গ্রাস থেকে পুরাপুরি মুক্ত হয় নাই। এদের ছায়া বা প্রেতচ্ছায়া এখন ব্লগে আছে, তবে মূল শক্তি এখন ক্ষয়িষ্ণু। অনেক অনভিপ্রেত ঘটনার কারণে এই অশুভ শক্তি গা ঢাকা দিয়ে আছে।

এদেরকে কি ভাবে মোকাবেলা করবেন?
১. যখন কোন ব্লগার গালি দিবে, বা ব্যক্তিগত আক্রমণ করবে, তখন বুঝবেন আপনার বক্তব্যের বিরুদ্ধে তারা কোন যুক্তিসঙ্গত জবাব নাই।
২. গালিগালাজ বা ব্যক্তিগত আক্রমণের কোন প্রতি আক্রমণ করবেন না এবং পাল্টা গালি দিবেন না।
৩. গালিগালাজের অংশটাকে এমনভাবে এড়িয়ে যাবেন, যেন এটা লেখাই হয় নাই।
৪. গালিগালাজের অংশটাকে বাদ দিয়ে মূল পোস্টার প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করবেন।
৫. কোন অবস্থাতেই মূল প্রসঙ্গ থেকে সরে যাবেন না।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×