somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

এপ্রিল ফুল

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এপ্রিল ফুলের সাথে ইসলাম ধর্ম বা মুসলমানদের সাথে সম্পর্কিত কোন ঘটনার সাথে কোন সম্পর্ক নাই। কোন কোন মুসলমান মনে করে এই দিনে মুসলমানদের বোকা বানানো হয়েছিল তাই এই দিন এপ্রিল ফুল হিসাবে পালন করা হয়। এটা সম্পূর্ণ ভুল এবং এর কোন ভিত্তি নাই।

বিভিন্ন জাতি বিভিন্ন কারণে এপ্রিল ফুল পালন করে। ইতিহাসবিদরা এর সঠিক কারণ বলতে না পারলেও সম্ভাব্য অনেকগুলি কারণ উল্লেখ করেছেন --

১. ফ্রান্সে ১৫৮২ সালে জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করা হয়। নতুন ক্যালেন্ডার অনুসারে জানুযারীর ১ তারিখকে বছরের প্রথম দিন হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু সেই সময় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকতে অনেকেই এটা জানতো না। আবার কেউ কেউ জেনেও নতুন তারিখ মেনে নিতে পারে নাই। তাই তারা পুরাতন নিয়ম অনুসারে এপ্রিলের ১ তারিখেই নববর্ষের উৎসব করতে থাকে। তখন এদেরকে নিয়ে অন্যরা হাসি তামাশা করতো। কাগজ দিয়ে মাছ বানিয়ে এদের পিছনে ঝুলিয়ে দিয়ে মজা করা হতো। ফরাসি ভাষায় এদের ডাকা হতো “poisson d’avril” অর্থাৎ poisson মানে মাছ এবং d’avril মানে এপ্রিল।

২. প্রাচীন রোমে হিলারিয়া নামে একটা উৎসব হতো। সেখানে মানুষ ছদ্মবেশ ধারণ করে বা মুখোশ পরে একজন আরেকজনকে বোকা বানাত।

৩. উত্তর গোলার্ধে এই সময় প্রকৃতি অনেক অনিশ্চিত আচরণ করে যাকে ভার্নাল একুইনক্স (vernal equinox) বলা হয়। মানুষের ধারণা এই সময় প্রকৃতি তার খেয়ালে মানুষকে বোকা বানায়।

৪. অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেনে এপ্রিল ফুলের প্রচলন হয়। স্কটল্যান্ডে দুইদিন ব্যাপী উৎসব হয়। উৎসবের মূল আকর্ষণ কোকিল শিকার করা। স্কটল্যান্ডে কোকিলকে বোকার প্রতীক হিসাবে ধরা হয়।

এপ্রিল মাসের ১ তারিখ, যেকোনো দিনের মতোই একটা দিন।
এই দিনে অনেক মানুষের জন্ম হয়েছে, এবং হবে। এতে এপ্রিল ফুলের সাথে কোন সম্পর্ক নাই।
এই দিনে অনেক মানুষের মৃত্যু হয়েছে, এবং হবে। এতে এপ্রিল ফুলের সাথে কোন সম্পর্ক নাই।
এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং ঘটবে। এতে এপ্রিল ফুলের সাথে কোন সম্পর্ক নাই।

এই দিনে বিশ্ব ইতিহাসে অনেক ইতিবাচক এবং নেতিবাচক ঘটনাই ঘটেছে। এর সাথে এপ্রিল ফুলের কোন সম্পর্ক নাই। কোন জাতি বা সম্প্রদায় এপ্রিল ফুলের সাথে শুধু শুধু নিজেদের কোন ঘটনাকে জড়িয়ে হীনমন্যতায় ভোগার কোন কারণ নাই।
সূত্র এবং লিংক
আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলি দেখতে পারেন --
Hisory
Wikipedia
Infoplease
Reader’s Digest
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ২:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×