
লুড়ে ক্যাভার্নস পূর্ব আমেরিকার বৃহত্তম এবং সর্বাধিক জনপ্রিয় ভূগর্ভস্থ গুহা বা সুড়ঙ্গ। ১৮৭৮ সালে এই গুহাটি আবিষ্কৃত হয়। এটি একটি চুনাপাথরের ভূগর্ভস্থ গুহা। এই গুহার ভিতর ৩০ থেকে ১৪০ ফুট উচ্চতার বেশ কয়েকটি প্রকোষ্ঠ আছে। গুহার ভিতর তাপমাত্রা ৫৪ ডিগ্রি ফারেনহাইট বা ১২ ডিগ্ৰী সেলসিয়াস। এই গুহার আকর্ষণ বা সৌন্দর্য হচ্ছে এর সপিলীএথীএম গুলি অর্থাৎ কারুকার্যময় স্তম্ভ (গুহার ছাদ থেকে ফ্লোর পর্যন্ত উঁচু স্তম্ভ), ফ্লোস্টোন (গুহার ফ্লোরের উপর কারুকার্যময় পাথরের স্তূপ), স্টিলেগমাইটস (গুহার ফ্লোর থেকে কারুকার্যময় পাথরের খাড়া আকৃতি উপরের দিকে উঠে যাচ্ছে) , ড্র্যাপেরই (গুহার ছাদ থেকে কারুকার্যময় পাথরের ঝুলন্ত স্তম্ভ নেমে আসছে), স্ট্যাক্টিটেস (দেখতে অনেকটা ড্র্যাপেরই মত কিন্তু তার থেকে সরু এবং ধারালো ফলার মত গুহার ছাদ থেকে ঝুলে আছে) এবং স্ট্রেওস (এটাও দেখতে স্ট্যাক্টিটেস মতোই কিন্তু আরো সরু এবং আরো ধারালো, এটাও গুহার ছাদ থেকে নেমে আসছে)।
লুড়ে ক্যাভার্নস বর্তমান পর্যায়ে আসতে ৪০ কোটি বছর লেগেছে। ১২০ বছরে প্রায় এক ইঞ্চি পরিমাণ বৃদ্ধি পায়।







সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


