somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকাতে চীনা অভিবাসী

১৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অক্টোবর ২০২২ থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে আমেরিকার কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন এজেন্টরা আমেরিকা-মেক্সিকো সীমান্তে ৬,৫০০ এরও বেশি চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে এই সংখ্যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১৫ গুণেরও বেশি।
চীনা নাগরিক যারা চীন থেকে পালাতে চায় তাদেরকে ল্যাটিন আমেরিকা হয়ে আমেরিকা আসতে একটি দীর্ঘ, ব্যয়বহুল এবং কঠিন পথ অতিক্রম করতে হয়।

চীন থেকে আমেরিকাতে আসতে চীনাদের ২,৩০০ মাইল পারি দিতে হয়। প্রথমে তারা চীন থেকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে বিমানে করে আসে। তারপর সেখান থেকে ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ হয়ে মেক্সিকোতে আসে। চীন থেকে ইকুয়েডর হয়ে মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকাতে প্রবেশ করতে এজেন্টরা প্রতি জন চীনার কাছ থেকে ৬০ হাজার ডলার করে নেয়।



কম অর্থ সম্পন্ন চীনা নাগরিকরা সাধারণত ৭ থেকে ১০ ডলার খরচ করে। তাদের সবচেয়ে বিপজ্জনক কিছু এলাকার মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে রয়েছে দারিয়েন গ্যাপ জঙ্গল এবং মেক্সিকোর কুখ্যাত হাইওয়ে ১০১ যা "মৃত্যুর মহাসড়ক" নামে পরিচিত। চীনা অভিবাসীরা প্রায়ই গাড়ি জ্যাকিং, ডাকাতি, যৌন নিপীড়ন এবং অন্যান্য সহিংস অপরাধের শিকার হয়।

অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে চীনা নাগরিকরা দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথ পারি দিয়ে আমেরিকাতে আসে। ২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় এসে চীনের নাগরিকদেরকে উন্নয়নের স্বপন দেখাতে শুরু করেন। এতে চীন থেকে আমেরিকাতে অবৈধ অভিবাসন কিছুটা কমে আসে। কিন্তু ধীরে ধীরে চীনারা বুঝতে পারে চীনা স্বপ্ন আসলে দুঃস্বপ্ন।



মাও সেতুং-এর পর শি হচ্ছেন সবচেয়ে ঠাণ্ডা মাথায় স্বৈরশাসক। তিনি জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় বিশ্বাসী, রাজনৈতিক ভিন্নমত পোষণকারী এবং দলীয় কর্মকর্তাদের নির্মমভাবে দমন করেছেন। তিনি চীনা জনগণের চিন্তাভাবনা এবং আচরণ নিয়ন্ত্রণ করার জন্য চীনের প্রতিটা নাগরিকের উপর নজরদারি ব্যবস্থা চালু করেছেন।

চীনারা আশায় আশায় ছিল যে দুই মেয়াদের পর শি এর শাসনের অবসান হবে। কিন্তু শি সংবিধান পরিবর্তন করে তৃতীয় মেয়াদে আজীবনের জন্য প্রেসিডেন্ট হয়ে গেছেন। এতে চীনারা হতাশ হয়ে গেছে।

অধিকাংশ চীনা জনগণ অর্থনৈতিক সমৃদ্ধির বিনিময়ে সীমিত রাজনৈতিক স্বাধীনতা গ্রহণ করেছিল। কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য নজরদারি বাড়ানোর কারণে এবং অনেক ভুল নীতির কারণে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য ভাবে মন্থর হয়েছে গেছে।
সফল চীনা প্রযুক্তি কোম্পানি এবং ব্যবসায়িক অভিজাতদের বিরুদ্ধে চীনের ক্র্যাকডাউন বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে এবং উদ্যোক্তাদের মনোবল নষ্ট করে দিয়েছে। সম্পত্তির বাজারে সরকারের হস্তক্ষেপের ফলে চীনের বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানির পতন হয়েছে। যে সব চীনা নাগরিক তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে এপার্টমেন্ট বা সম্পদ কিনেছিল তারাও পথে বসেছে।

চীনের কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার স্থবির হয়ে পড়েছে এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী লোকদের বেকারত্বের হার ২০.৪% এ পৌঁছেছে।

রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সুযোগের অভাব অনেক চীনাকে চীন ছেড়ে চলে যাওয়ার প্ররোচিত করেছে। আগে উচ্চ শ্রেণীর লোকেরা স্বাধীনতার জন্য চীন ছেড়ে আমেরিকায় পারি জমাত। এখন মধ্যবিত্ত এবং সাধারণ চীনা নাগরিকদের মধ্যেও এই প্রবণতা দেখা দিয়েছে।

যদিও অবৈধ চীনা অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যা আমেরিকার সীমান্ত সমস্যাকে আরো জটিল করে তুলেছে, তারপরেও অনেক নীতিনির্ধারক এটাকে চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং ভূ-রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার একটা সুযোগ বলে মনে করে।
শীতল যুদ্ধের সময় কিউবান অভিবাসীদের সাথে বিশেষ আচরণের প্রস্তাব দিয়ে কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকার অভিবাসন নীতি ব্যবহার করা হয়েছিল। আমেরিকার অর্থনীতিতে অসাধারণ অবদান রাখার পাশাপাশি অনেক কিউবান অভিবাসী আমেরিকার সবচেয়ে সোচ্চার কমিউনিজম-বিরোধী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

কিউবার রাজনৈতিক উদ্বাস্তুদের সমর্থন করার লক্ষ্যে আমেরিকার অভিবাসন নীতির ঐতিহাসিক শিক্ষাটি আজকের চীনা অভিবাসীদের জন্য প্রয়োগ করা আমেরিকার স্বার্থের পক্ষে।



ভবিষ্যতে চীনাদের জন্য আমেরিকার অভিবাসন নীতি আরো সহজ এবং উদার করা হলে সহজেই অনেক চীনা চীন ছেড়ে আমেরিকাতে চলে আসবে। এতে আমেরিকা আরও বেশি উৎপাদনশীল এবং দেশপ্রেমিক নাগরিক লাভ করবে এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিজয় অর্জন করবে।

চীনা আমেরিকানরা যখন আমেরিকার পতাকা নেড়ে এবং আমেরিকার বিধান রক্ষার প্রতিশ্রুতি দিবে তখন চীন সহ বিশ্বে এই বার্তাটি যাবে যে আমেরিকান স্বপ্ন বেঁচে আছে এবং আমেরিকা স্বাধীনতা-প্রেমী মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×