somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

ফজলুল কবির ম্যারিল্যান্ডের কলেজ পার্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন

২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৬মে, ২০২৩ ম্যারিল্যান্ডের কলেজ পার্ক সিটির মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ফজলুল কবির।

ডঃ ফজলুল কবির কলেজ পার্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন।
ফজলুল কবিরের জন্ম বাংলাদেশে।
তিনি ঢাকায় পড়াশুনা শেষ করে পি এইচ ডি করার জন্য ইংল্যান্ডে আসেন।
তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনীয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
এরপর তিনি কানাডাতে চলে যান।
কানাডাতে পড়াশুনা শেষ করে তিনি ২০০৩ সালে আমেরিকাতে এসে ম্যারিল্যান্ডের কলেজ পার্কে বসবাস করতে থাকেন।
এখানে মেয়র হওয়ার আগে তিনি মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ে অধ্যাপনা করেন।

ডঃ কবির দুই দশকেরও বেশি সময় ধরে তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কলেজ পার্কে বসবাস করছেন।
তিনি ২০১১ সাল থেকে সিটি কাউন্সিলে প্রতিনিধিত্ব করেছেন



নির্বাচিত হওয়ার পর তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন:

আমি আমার নিজের যাত্রার কথা বলার জন্য কিছু সময় নিতে চাই।
আমি বিদেশে (অর্থাৎ বাংলাদেশ) বেড়ে উঠেছি।
আমার মা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং আমার বাবা ছিলেন রেলওয়ে একজন সাধারণ কেরানি।
তারা দুজনেই আমাকে এবং আমার ভাইবোনদের একটি ছোট বাড়িতে বড় করার জন্য অনেক সংগ্রাম করেছেন।
সেখানে মৌলিক সুবিধার অনেক অভাব ছিল।
এই অভিজ্ঞতা আমাকে কঠোর পরিশ্রমের মূল্য উপলব্ধি করতে এবং কৃতজ্ঞ হতে শিখিয়েছে।
এবং এই অভিজ্ঞতা আমার জীবনে উচ্চতর সাফল্য অর্জনের জন্য, আমার ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য এবং তারপর আমেরিকান স্বপ্নের সন্ধানে আটলান্টিক অতিক্রম করতে অনুপ্রাণিত করেছে।



আমি এই দেশ এবং আমার প্রতিবেশীদের কাছে তাদের ভালবাসা, আমাকে গ্রহণ করা এবং সমর্থনের জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
তাছাড়া আপনাদেরকে সেবা করার যে অনুমতি আমাকে দিয়েছেন তার জন্যও আমি কৃতজ্ঞ।
আমি এই দেশে জন্মগ্রহণ করিনি, আমি এই দেশে বড় হইনি।
আমি একজন অভিবাসী, আমি একজন কালো বর্ণের মানুষ এবং আমি একজন মুসলিম।
তবুও আপনারা সবাই আমাকে আপনাদের সেবা করার সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন।

ছবি: ইন্টানেট থেকে
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×