somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

ইসরায়েলে প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কার

২৫ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে গত পাঁচ মাস ধরে ইসরাইলে ব্যাপক প্রতিবাদ আন্দোলন হচ্ছে।

ইসরায়েলের বিচার ব্যবস্থায় প্রস্তাবিত পরিবর্তনগুলি কী কী?
বিচার মন্ত্রী ইয়ারিভ লেভিন ইসরায়েলের বিচার বিভাগকে সংস্কার করার জন্য কতিপয় প্রস্তাব করেন।

১. বিচারক নিয়োগ প্রক্রিয়া:

বর্তমানে বিচারকদের নিয়োগের সুপারিশ করার জন্য একটা কমিটি আছে। এই কমিটিতে কর্মরত বিচারক, ইসরায়েল বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, নেসেট (কেনেসেট) সদস্য এবং সরকারী মন্ত্রীদের সমন্বয়ে গঠিত। কমিটির সদস্যদের সংখ্যায় গরিষ্ঠ মতামতে বিচারক নিয়োগ এবং বরখাস্ত করা যায়। সংস্কার প্রস্তাবে কমিটিতে সরকারি সদস্যের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সরকার ইচ্ছা মত বিচারক নিয়োগ এবং বরখাস্ত করতে পারবে। ফলে সরকারের পক্ষে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
এই প্রস্তাবটি কার্যকর হলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাব অধিক ক্ষমতা ভোগ করবে।

২. বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা:

ইসরায়েলের বর্তমান অলিখিত সাংবিধানিক কাঠামোর অধীনে সমস্ত আইন, সরকারী আদেশ, এবং রাষ্ট্রীয় সংস্থাগুলির প্রশাসনিক ক্রিয়াকলাপ ইসরায়েলের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা সাপেক্ষে। নেসেট কর্তৃক পাশ করা আইন এবং ইসরায়েলের মৌলিক আইন লঙ্ঘনকারী নির্বাহী সিদ্ধান্তগুলিকে বাতিল করার ক্ষমতা ইসরাইলের সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত।

প্রস্তাবিত সংস্কারের উদ্দেশ্য হচ্ছে আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং নির্বাহী বিভাগের সিদ্ধান্ত সমূহ যাতে সুপ্রিম কোর্ট বাতিল করতে না পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ক্ষমতাকে সীমিত করা।

ইসরাইলে কোন লিখিত সংবিধান নাই। ১৩টি মৌলিক আইন প্রায় সংবিধানের মর্যাদা ভোগ করে। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েলের মৌলিক আইনগুলির বৈধতা পর্যালোচনা করার কর্তৃত্ব এবং ক্ষমতা সুপ্রিম কোর্টের থাকবে না।

গত ৩০ বছরে ধরে সুপ্রিম কোর্ট এই ক্ষমতা ভোগ করছে। সুপ্রিম কোর্ট এই পর্যন্ত কেনেসেটে পাস হওয়া ২২টি আইন বাতিল করে দিয়েছে।



৩. নেসেট সুপ্রিম কোর্টের রায় বাতিল করতে পারবে:

সংস্কার প্রস্তাবে আরো বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত কেনেসেটের ১২০ জন সদস্যের মধ্যে ৬১ জন অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটেই বাতিল করতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি নেসেটের পাশ করা কোন আইনকে বাতিল ঘোষণা করে তাহলে নেসেটের সাধারণ সংখ্যা গরিষ্ঠ ভোট এই রায়কে বাতিল ঘোষণা করতে পারবে। এতে নেসেটের পাশ করা আইন বলবত থাকবে।

কেন সমর্থকরা প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কার এত প্রয়োজনীয় বলে মনে করেন?

তারা মনে করেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট প্রচুর ক্ষমতার অধিকারী। তারা কেনেসেটের প্রণীত আইন এবং নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে। সুপ্রিম কোর্টের বিচারকরা ব্যক্তিগত এবং স্বেচ্ছাচারী ভাবে এই ক্ষমতা প্রয়োগ করছে। সুপ্রিম কোর্টের বিচারকরা নির্বাচিত না হয়েও নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা প্রণীত আইন এবং আদেশ বাতিল করার ক্ষমতা রাখে। এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে।



কেন বিরোধীরা প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কারের বিরোধিতা করছেন?

ইসরাইলে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। ইসরাইলের সংসদ কেনেসেটের সদস্যদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচনী হন। অর্থাৎ আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ প্রাতিষ্ঠানিক ভাবে এক। আইনবিভাগ কোন আইন পাশ করলে নির্বাহী বিভাগ তা কখনই চ্যালেঞ্জ করে না। তাই একমাত্র সুপ্রিম কোর্ট আইন বিভাগের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারে।

যেহেতু কোন লিখিত সংবিধান নাই তাই সরকার কাঠামো, সরকারের বিভিন্ন বিভাগের কার্যাবলী, ক্ষমতার ভারসাম্য, নাগরিকদের মৌলিক অধিকার ইত্যাদির ব্যাপারে কোন সর্বোচ্চ আইন নাই। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণা পত্রে বর্ণিত নীতিগুলির মধ্যে নাগরিকদের অধিকারগুলি বর্ণিত আছে।



যারা সংস্কারের বিরোধিতা করছেন তাদের যুক্তি হচ্ছে সুপ্রিম কোর্টের এই ক্ষমতায় ইসরাইলের শাসনব্যবস্থার চেক এন্ড ব্যাল্যান্স। যেহেতু ইসরাইলের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট, যেহেতু প্রেসিডেন্টের হাতে কোন নির্বাহী ক্ষমতা নাই তাই সুপ্রিম কোর্টের এই ক্ষমতা এটা ভারসাম্য ঠিক রাখবে। কেউ কেউ এটিকে সংসদের ক্ষমতা বৃদ্ধি এবং আদালতকে দুর্বল করা হিসাবে দেখেন।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×