পৃথিবীর দিকে প্রতিনিয়ত অসংখ্য উল্কা পিণ্ড ছুটে আসছে এবং বছরের একটি নির্দিষ্ট সময়ে এই উল্কার আধিক্য থাকে তুলনা মূলক বেশি। ঘণ্টায় অনেক বেশি পরিমাণ উল্কা পৃথিবীতে স্বাভাবিক দিনের তুলনায় এই সময় পৃথিবীতে আছড়ে পরে বলে এর নাম দেওয়া হয়েছে উল্কা বৃষ্টি।এই বছরের উল্কা বৃষ্টি সংঘটিত হবে আগস্টের ১২ এবং ১৩ তারিখে(১১ তারিখ মধ্যরাত থেকে) এবং এটাকে বিজ্ঞানীরা বলেন পেরিসাইড উল্কা বৃষ্টি (Perseid meteor shower) । এই দুইদিন রাতে মেঘমুক্ত পরিস্কার আকাশে ঘণ্টায় প্রায় ৩৭ মাইল বেগে ৯০- ১০০ টি হারে উল্কা পৃথিবীতে আছড়ে পরবে কাজেই প্রতি মিনিটে একটি করে হারে উল্কা দেখার সম্ভাবনা অনেক।
পেরিসাইড উল্কা বৃষ্টি প্রধানত আগস্ট মাসের দিকেই সংঘটিত হয়।মূলত জুলাইয়ের ১৭ তারিখ থেকে আগস্টের ২৪ তারিখ পর্যন্ত উল্কা দেখা গেলেও আগস্টের এই সময়টাতে অত্যধিক পরিমাণে উল্কা দেখা যায়।
পেরিসাইড উল্কা বৃষ্টি (Perseid meteor shower)
আগস্ট মাসের মধ্যবর্তী সময়ে পৃথিবী Swift-Tuttle নামক ধূমকেতুর কক্ষপথের মধ্যে দিয়ে অতিক্রম করে। পেরিসাইড উল্কা বৃষ্টি মূলত Swift-Tuttle নামক ধূমকেতু থেকে উৎপত্তি হয়েছে।এই ধূমকেতুটি এখন আমাদের থেকে ৩.২ বিলিয়ন মাইল দূরে অবস্থান করছে। এই ধূমকেতুটি সূর্যের চারপাশে একটি চক্র সম্পূর্ণ করতে সময় নেয় ১৩০ বছর।এটি ১৮৬২ সালে এর একটি চক্র সম্পূর্ণ করেছিল এবং এটির লেজের কিছু ধ্বংসাবশেষ রেখে যায় যা কিনা আগস্ট মাসে পৃথিবীর অতি কাছে আসে এবং পৃথিবীর উপর আছড়ে পড়ে।
কোথায় দেখবেন?
মধ্য রাতের শুরুতে আমাদের উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব কোনে এই উল্কা বৃষ্টি সংঘটিত হবে এবং খালি চোখে স্পষ্ট ভাবে এটি পর্যবেক্ষণ করা যাবে ভোর পর্যন্ত। পারসিয়াস মণ্ডলীতে অবস্থিত জোড়াতারা গুচ্ছের খুব কাছেই এই উল্কা বৃষ্টির ব্যাসার্ধ অবস্থিত।
ঘণ্টায় ৫-১২ টি হারে যদি আকাশের কোন অংশ থেকে উল্কা পরতে দেখা যায় তাহলে এটি পেরিসাইড উল্কা বৃষ্টির মধ্যে গণ্য হবেনা , এটি আলাদা কোন অপ্রধান অংশ থেকে হতে পারে।
আপনার কাজ
আপনার কাজ হল প্রতি ঘণ্টায় কতগুলো উল্কা আপনি দেখতে পারছেন তার নথি সংরক্ষণ করা। একটি ক্লিপবোর্ডে নকশা কেটে কিংবা কোনখানে লিখে আপনি এই হিসাব রাখতে পারেন। যদি আপনি একজন ভালো ফটোগ্রাফার হন তাহলে ছুটন্ত উল্কার ছবি তুলে , কিংবা কতগুলো আপনি পর্যবেক্ষণ করছেন তার একটা ভালো নোট লিখে আপনার বিস্তারিত বর্ণনা সহ [email protected] ঠিকানায় পাঠাতে পারেন এবং আপনার তথ্য ভালো হলে space.com থেকে তা প্রকাশ করা হবে।
পেরিসাইড উল্কা বৃষ্টি দেখা যাবে আগামী ১২ এবং ১৩ তারিখ রাতে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।