somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিথির দুঃস্বপ্ন এবং একটি কালো বিড়াল

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিথির মনটা আজ ভালো নেই।গতরাতে সে ভীষণ খারাপ এক দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নে তাকে কালো কিটকিটে রঙের এক বিড়াল তাড়া করেছিল।চাইলেই সে বিড়ালটাকে এক ঝাটকায় তাড়িয়ে দিতে পারতো কিন্তু হাজার চেষ্টা করেও সে বিড়ালটাকে তাড়াতে পারেনি।
নাসির সাহেব বারান্দায় বসে আছেন এক কাঁপ ঠাণ্ডা চা নিয়ে।আজ তার বিশেষ এক দিন, প্রতি সপ্তাহে এই বিশেষ দিনটি আসে। তিনি একজন সিরিয়াল কিলার।প্রতি সপ্তাহের বুধবারে তিনি একজনকে খুন করেন।তিনি বসে বসে প্ল্যান করছেন কিভাবে আজ খুন করবেন,কিন্তু কিছুতেই উনার আজ ভালো লাগছেনা।তিনি এর আগে যত খুন করেছেন সব মহাউৎসাহে করেছেন, হাঁসতে হাঁসতে করেছেন। মানুষগুলোকে খুন করতে বিন্দু মাত্র তার দ্রিধা হয়নি,বরঞ্চ খুন করার সময় যত প্রকার কষ্ট দেওয়া যায় তার সর্বোচ্চ ভাবে কষ্ট দিয়ে খুন করেছেন।আজকের ব্যাপারটা আলাদা কারণ তিনি এর আগে যতজনকে খুন করেছেন সব ছিল কুখ্যাত ব্যক্তি, খুনি, ডাকাত সব খারাপ মানুষ।কিন্তু আজকে যাকে খুন করবেন সে অনেক ভালো একটা মানুষ, তার চেয়ে বড় কথা সে একজন মেয়ে।তিনি এর আগে কোনোদিন কোন মেয়েকে খুন করেননী।কিন্তু আজকে বাধ্য হয়ে তিনি সেই মেয়েকে খুন করবেন কারণ সেই মেয়েটি তার সম্মন্ধে অনেক কিছু জেনে গেছে। মেয়েটার নাম তিথি, পেশায় একজন সাংবাদিক।তাই তিনি ভাবছেন কিভাবে সবচেয়ে কম কষ্টে তিথিকে খুন করা যায়।
হ্যালো, কি করতেছ?
হুম হ্যালো, করতেছি কিছু একটা।মেয়ে মানুষের অনেক কিছুই থাকে যা তোমাকে বলা ঠিক হবেনা।
তুমি এমন করতেছো কেন?
তিথি কিছুনা বলে ফোনটা রেখে দিল।তার আজ ভীষণ মন খারাপ।গত রাতের স্বপ্ন সে কিছুতেই মন থেকে তাড়াতে পারতেছেনা।নাসির সাহেব সম্পর্কে চিন্তা করতেছে সে।লোকটাকে তার প্রথম যেদিন দেখা হয়েছিল ভালোই লেগেছিল।ইন্টারভিউ নিতে গিয়েছিল সেইদিন নাসির সাহেবের ঐখানে,নাসির সাহেব তখন অফিসে ছিলেননা।তার কেবিনে তিথি অপেক্ষা করতেছিল এবং সময় কাটানোর জন্য ডেক্সে পড়ে থাকা একটা পুরনো ম্যাগাজিন তুলে নেয়।ম্যাগাজিন থেকেই তার সব প্রশ্নের উত্তর সে পেয়ে যায়।তারপর থেকে সে কয়েকদিন নাসির সাহেবকে ফলো করে এবং তার সম্পর্কে অনেক কিছুই জেনে যায়।আজ সে তার রিপোর্ট সে যেই পত্রিকা অফিসে চাকরি করে সেটাতে ছাপানোর জন্য জমা দেবে।
নাসির সাহেবের প্ল্যান করা শেষ।তিনি এখন প্ল্যান মত তিথিকে খুন করতে যাবেন।সকাল ৮.৩০ মিনিটে তিথি রোজ অফিসের উদ্দেশ্যে বের হয়।তিনি এমন ভাবে তাকে খুন করবেন যাতে মানুষ দেখলে ভাবে নিতান্তই সড়ক দুর্ঘটনা।
তিথি হালকা লাল রঙের একটি শাড়ি পরেছে আজ।কপালে কালো রঙের একটি টিপ এবং চোখের পাতায় ঘন করে কাজল দিয়ে খুবই সুন্দর লাগছে তাকে।শুধু মনটাই ভালো নেই তার আজ।সেই কালো রঙের বিড়ালটা মনে মনে তাকে তাড়া করতেছে।নাসির সাহেবের সম্পর্কে তথ্যগুলো হলদে রঙের একটা ফাইলে করে সে সিএনজি খোঁজার জন্য বাড়ির বাইরে বের হলো।
নাসির সাহেব ঠিক এই সময়টার অপেক্ষা করছিলেন, তিথি বের হওয়া মাত্র নাসির সাহেবের দুইজন লোক প্যান্টের পকেটে বন্দুর তাক করে রেখে তিথির কাছে গিয়ে বললো যে আপা চুপচাপ গাড়িতে উঠেন।তিথি কোনদিনো চিন্তা করতে পারেনি যে এই পরিস্থিতির সম্মুখীন সে হবে,ভয়ে সঙ্কোচে সে চুপচাপ তাদের সাথে গাড়িতে উঠলো।
তিথি যখন চোখ খুললো তখন দেখলো তার সামনে নাসির সাহেব বসে আছেন।নিজের মুখ থেকে তার ক্লোরোফর্মের ভ্যাপসা গন্ধ ভেসে আসতেছে।তার মনে পড়ে গেলো গাড়িতে উঠার সময় তাকে অজ্ঞান করা হয়েছিল।
নাসির সাহেব কোন ভনিতা না করেই বললেন, আজ তোমাকে একটা গল্প শোনাবো। গল্প শুনানোর পর তোমাকে ছেড়ে দিবো।
আপনি আমাকে খুন করবেননা? অনেকটা অবিশ্বাস্য ভঙ্গিমায় প্রশ্ন করে বসলো তিথি।
না আমি তোমাকে খুন করতে পারবোনা।
আপনি আমাকে খুন না করলেতো আমি পুলিশকে সব বলে দিবো।
অনেকটা তাচ্ছিল্ল আর প্রশান্ত ভাবেই হেঁসে উঠলো নাসির সাহেব।না তুমি বলবানা আমার কথা কাউকে আমি তা জানি।
এইরকম কথা এবং হাঁসি শুনে তিথির ভিতরটা হঠাৎ করেই কেন জানি ভঁয়ে কেঁপে উঠলো।
চলবে.............
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×