প্রহসনের পর প্রহসন আঁকা
ম্যাপের দাগের মতো ,
শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ;
আজন্ম এক বিরহ নিয়ে
বেড়ে চলে ব্যবধানের আয়ূরেখা
তবু বিষাদের মর্মরে
হেঁটে ফিরি তোমাতেই_______
যুদ্ধের দামামায় ঝলসানো প্রেমিকার মুখ
পড়ে থাকে আগুন পোড়া জোনাকির শরীর হয়ে
নাগরিক দেয়াল জুড়ে নিয়নের আলো জ্বালে
ফুরিয়ে যাওয়া কিছু মৃত প্রেমিক
রক গায়কের গীটারের তারে তারে চিৎকার
রেলক্রসিং পার হয়ে যায় রাতগুলো
আমি জমাট বাধি
তোমার অন্ধকারের নীচে ;
পেছনে ফেরার পথ জুড়ে
শুধু অপেক্ষার হাহাকার ,
প্রশ্নবোধক চিহ্নের আকৃতি নিয়ে পড়ে থাকা
প্রেমিকের লাশের পাশে
চেনা উপন্যাসের বিয়োগান্তক নায়িকা
এখন অার কাঁদে না ,
কি আশ্চর্য একা জীবন !
প্রিয়মুখ সব হেঁটে যায় নির্বাসনের পথে ।।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



