কতটা দূরে গেলে অধিকার হারিয়ে যায়
ইঞ্চি ইঞ্চি মেপে দ্যাখাও দূরত্ব ততটা, তোমার-আমার
নিঃশর্ত দস্তখত করে দেবো আমাদের বিচ্ছেদের অসিয়ত নামায়,
মাইলের পর মাইল পথ জুড়ে ছড়িয়ে থাকা বিচ্ছেদ
কাধ ব্যাগে কুড়িয়ে নিয়ে হেটে যাবো নির্বাসনের পথে ।
আমি শিখে নিয়েছি আস্তিনে দুঃখ লুকানোর কৌশল ,
তুমি যাকে ম্যাজিক বলে জানো_______;
তাই সব কিছু শেষ করে
তোমার উপরে উঠে যাবার সিঁড়ির নীচে
পোড়া কপাল ঠেকিয়ে দাড়াই ,
চিৎকার করে বলে উঠি "বিদায় প্রিয়তমা"
"Darling, please give a big hand for the trick"
বিপুল করতালির নীচে চাপা পড়ে যাক আমার এই দুঃখ দুঃখ খেলা ।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




