somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনকে প্রাধন্য দিন, বাহ্যিক সৌন্দর্য কে নয়

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় চার বছর যাবত তাকে ভালোবেসে যাচ্ছি । কপালে থাকলে বিয়েটাও তাকেই করবো । আমি যে মেয়েটাকে ভালোবাসি তার মধ্যে বিশেষ কোন গুন নেই । হাসলে তার গালে টোল পরে নাহ । চোখগুলাও তেমন মায়াবী নাহ । টানা টানা চোখও না । সুন্দর করে কথাও বলে নাহ । তার গায়ের রঙ ফর্সাও না, শ্যামলা । স্বাস্থ্যও তেমন নেই । শরীরী ভাষায় তাকে হটও লাগে না তেমন। কিন্তু তারপরেও তাকে আমি ভালোবাসি । কেন জানেন ? আমি তার মায়াজালে আটকে আছি বলে ।

আলাদা রূপের অধিকারী মেয়েগুলার মত না হলেও তার প্রতিটা কথা, কাজ আমার খুব ভালো লাগে । সুন্দর করে কথা বলতে না পারলেও তার আদুরে আবদারগুলা আমাকে খুব বেশি আবেগী করে তুলে । মুচকী হাসি দিয়ে যখন আড় চোখে তাকায় তখন টানা টানা চোখের মেয়ের চাহনী থেকে শতগুণ বেশি ভালো লাগে তাকে । কেন জানেন ? আমি তাকে ভালোবাসি ।

তার মায়া জালে যখন আটকা পরি তখন একটা ভাবনা-ই কাজ করছিল আমার ভেতর যে, তাকেই আমার চাই । তার মুখটা পূর্ণিমার চাঁদের মত কিনা, হাসলে গালে টোল পরে কিনা, ফর্সা কিনা এসব ভাবনা কাজ করে নাই । সে আমাকে বা আমি তাকে কাছে আসার জন্য বাধ্য করেছিলাম একে অপরের প্রতি টান অনুভব করার কারণে । আমিও জানি, আমার কোন বিশেষ গুনের কারণে সে আমাকে ভালোবাসে না । সে আমাকে ভালোবাসে কারণ তার প্রতি আমার ভালোবাসা আছে এটা সে বুঝে । আমি জানি, আমি বা সে ততক্ষণ পর্যন্ত আফসোস করবো না যতক্ষণ পর্যন্ত আমরা একে অপরকেই ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা আমাদের জন্যই, এখানে ভাগ বসাতে আসা ৩য় কোন ব্যাক্তির জন্য দরজা খোলা নেই ।

আপনি কাকে ভালোবাসবেন আর কাকে বাসবেন না এই ব্যাপারে কিছু বলার অধিকার আমার নেই । কিন্তু একটা মানুষ পাগলের মত আপনাকে চায় কিন্তু আপনি তাকে এড়িয়ে চলেন কেবল তার বাহ্যিক সুন্দর্যের কারণে ব্যাপারটা হয়তো ঠিক নাহ । কি জানি একটা সময় হয়তো তার জন্যই আপনার মন কাঁদবে কিন্তু তখন আর তাকে পাবেন নাহ । আপনার মন যদি কারো ভালোবাসা চায় তাহলে যে আপনাকে ভালোবাসে তাকেই অধিকারটুকু দিন । বিশ্বাস করুণ, সে আপনাকে মন ভরে ভালোবাসবে । একটুও কৃপণতা দেখাবে না ।

একটা সুন্দর, স্মার্ট মেয়ের পিছনে হাবলা মার্কা ছেলের ঘুরাঘুরি হয়তো মেয়েটার বন্ধু সমাজ মেনে নিতে পারবে না এই ভেবে মেয়েটা ছেলেটাকে পাত্তা দেয় না, উল্টা বন্ধুদের সাথে ছেলের চালচলন নিয়ে হাসি ঠাট্টা করে । একটা স্মার্ট ছেলের পাশে সাদাসিদে চলাফেরা করা মেয়েটাকে তেমন মানাবে না । বন্ধুদের সামনে দাঁড়াবে কি করে ? মেয়েটা তো সুন্দর করে কথা-ই বলতে পারে না । এ যুগের মেয়ে স্মার্ট না হলে চলে ? তাই আড্ডার ফাকে বন্ধুদের সাথে মজা করে মেয়েটা ঠিক করে কথা-ই বলতে পারে না । এই মেয়ের সাথে সম্পর্ক করি কি করে ? তাকে ভালোবাসুন । ভালোবেসে তাকে আপনার পাশে পারফেক্ট করে তুলুন । বিশ্বাস করেন আপনার ভালোবাসার কারণেই সে নিজেকে আপনার মত করে সাজিয়ে নিবে, আপনার যোগ্য করে নিবে নিজেকে । হাবলা টাইপ ছেলেটা দেখবেন আপনার জন্য স্মার্ট হয়ে গেছে । ঠিক মত কথা বলতে না পারা মেয়েটা আপনার জন্য এখন গুছিয়ে কথা বলতে পারে। তখন নিশ্চয় আর বন্ধু বা সমাজের চোখে তাকে আপনার পাশে ইম্পারফেক্ট লাগবে না ?

আমি বলছি না বা জোড় করছি না কাউকে ভালোবাসতে । আমি শুধু এটাই বলতে চাচ্ছি কারো বাহ্যিক সুন্দর্যের কারণে তাকে বা তার ভালোবাসাকে অবহেলা না করতে । সবার জীবনই সুন্দর । আপনার অবহেলার কারণে তার জীবনটা একটু অসুন্দর হয়ে যাচ্ছে না ? এই অসুন্দরটা কইরেন না ।


ফুটনোট: চার বছর ধরে কাউকেই ভালোবাসি নি। । এটা তো শুধুই একটা উদাহরণ মাত্র। (-_-)

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×