জুরাসিক পার্ক নয়, এই ড্রাগনটি এ সময়ের।
এখনো বেঁচে আছে।
এমন ড্রাগন শুধু একটা নয়, আছে শত শত।
আসলে এগুলো এক ধরনের গুইসাপ। বিরাট আকৃতির জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে ড্রাগন, কমোডো ড্রাগন। লম্বায় এরা ১০ ফুট পর্যন্ত হতে পারে। আর গড়ে ১৪০ পাউন্ডের এই বিশালাকৃতির ড্রাগনগুলো বড় বড় ছাগল কিংবা হরিণছানাকে গিলে ফেলতে পারে। কমোডো ড্রাগনের বাস শুধু ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে। সেখানকার কমোডো জাতীয় উদ্যান ও এর আশপাশ এলাকায় এখনো অন্তত তিন হাজার কমোডো ড্রাগন বেঁচে আছে বলে ধারণা গবেষকদের।
আগে ধারণা করা হতো, কমোডো ড্রাগন স্তন্যপায়ীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, এমনকি কুমিরের চেয়েও। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিষক্রিয়া এবং সূচালো দাঁতের কারণে এদের কামড় ভয়ঙ্কর হলেও চোয়ালের শক্তি কুমিরের চেয়ে বেশি নয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণক দল ম্যাগনেটিক রেজোনেন্স ইম্যাজিং (এমআরআই) পদ্ধতিতে পরখ করে এর প্রমাণ পায়। কমোডো ড্রাগনের ৬০টির মতো ধারালো দাঁত আছে। আর কামড়ের সময় এরা বেশ শক্তিশালী বিষক্রিয়া করে। এরা একবার আহারে নিজ দেহের ওজনের ৮০ শতাংশ পর্যন্ত খাবার খেতে পারে। ২০০৭ সালের জুন মাসে কমোডো দ্বীপে কমোডো ড্রাগন নয় বছরের একটি ছেলেকে গিলে ফেলেছিল।
ওয়েবসাইট অবলম্বনে প্রথম আলো থেকে........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


