আসসালামুআলাইকুম,
গত পহেলা এপ্রিল আপনারা 'বাঁধ ভাঙার আওয়াজ'-কে নতুন রুপে সাজিয়েছেন। তার চেয়েও বড় কথা হলো আপনারা সম্পূর্ণ সাইটকে ইউনিকোডে কন্ভার্ট করেছেন। কিন্তু আপনারা কেন ২০০৩ এ ডেভলাপ করা সাগর ফন্ট ব্যাবহার করছেন তা আমার বুঝে আসছে না। সাগর ফন্ট এর অনেক গুলো দুর্বল দিক ধরা পড়েছে।
যেমন
১। যুক্তাক্ষর গুলো ঠিক মতো দেখাতে পারছে না।
২। খন্ড-ত 'ৎ' কে বক্স আকারে দেখায়।
৩। (ত্+ত)ত্ত কে একটি অক্ষর রুপে না দেখিয়ে খন্ড-ত এর সাথে ত কে যুক্ত করে দেখাচ্ছে।
এরকম আরও অনেকে হয়তো আরও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আমি প্রায় গত এক বৎসর ধরে ইউনিকোডে বাংলা লিখছি। আমি যতোগুলো ফন্ট ব্যাবহার করেছি তার মধ্যে একাত্তোর ফন্ট টা সবচেয়ে ভালো লেগেছে। এই ফন্টটা বাংলা বর্ণমালার সকল বর্ণের সাথে সাথে সকল যুক্তাক্ষরও সঠিক ভাবে প্রকাশ করে।
ব্লগের অন্যান্যরা নোটপ্যাডের ফন্টকে 'একাত্তর' সিলেক্ট করে লিখে দেখতে পারেন। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে আমার সাথে আওয়াজ দেন।
আপনারা একাত্তর ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আর এই পোষ্টটাকে ৫ দিয়ে রেটিং করতে থাকেন যেন পোষ্টটা কর্তৃপক্ষের দৃষ্টি না এড়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


