somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যর্থ হতে পারে ২০১৬

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে পা রেখেছে বিশ্ব। নতুন দিনের হাতছানি সবার সামনে। বিশ্বের প্রতিটা মানুষের চাওয়া, ২০১৬ হোক অন্য যেকোনো বছরের চেয়ে সাফল্যমন্ডিত। আশা দেকাচ্ছে সম্ভাব্যনাও। বিশেষজ্ঞরা তারপও বলেছেন, কিছু বিষয় রয়েছে যেগুলো এ বছরটিকে অততের যেকোনো বছরের চেয়ে ব্যর্থ করে দিতে পারে। এর মধ্যে তেলের অব্যাহত দরপতন, চীনা অর্থনীতি, বিশ্বব্যাপী চলমান সংঘাত ও বাংলাদেশে একের জঙ্গি হামলাসহ মুক্তচিন্তার উপর আঘাত উল্লেখযোগ্য। তবে এসব বিষয়ে কোনো বিপর্যয় দেখা না দিলে ২০১৬ সাল অতীতের যেকোনো বছরের চেয়ে সফল হবে বলে মনে করা হচ্ছে।
ক্রম বর্ধমান সংঘাত: গত এক দশক ধরে বিশ্ব ব্যপি ক্রম বর্ধমান সংঘাত বেড়ে চলেছে। গত এক দশকের মধ্যে গত এক বছর ২০১৫ সালে সব চেয়ে বেশি সংঘাত ঘটে চলেছে। এই সব সংঘাতের কারণে ২০১৫ সাল অতীতের যেকোনো বছর ছাড়িয়ে গেছে। ওই বছর বিশ্ব ব্যাপী যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নে ছয় কোটির বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। প্রতিদিন ৪হাজার ৬০০ মানুষ জন নতুন করে শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন। অপরদিকে, শুধু সিরিয়াতেই ২০১৫ সালে নিহত হয়েছেন ৫৫ হাজার মানুষ। ২০১৫ সালের শরণাথী সংকটই বিশ্বের সামনে এসব যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের প্রকৃত চিত্রের কিছুটা হলেও তুলে ধরেছে। ও বছর শুধু মাত্র ইউরোপ পাড়ি জমিয়েছে ১০ লাখের বেশী মানুষ। অপেক্ষামাণ আরও ২০ লাখ মানুষ তরস্কে অবস্থান করছেন।
তেলের দরপতন: বিশেষজ্ঞরা বলছেন, তেলের দরপতন অব্যাহত থাকলে ২০১৬ সালের শেষ নাগাত অপরিশোধিত তেলের দাম ব্যারেল ২০ ডলারেও (১ হাজার ৫৭৪ টাকা) ধাম নেমে যেতে পারে। আর এ ঘটনা যদি ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে সৌদি আরব সহ আরো অনেক গুলো রাষ্টের। বিশেষ করে সৌদি আরবের জাতীয় আয়ের ৯০ শতাংশ আসে তেল বিক্রির অর্থ থেকে। তেলের অব্যাহত দরপতনে ২০১৫ সালের বাজেট ঘোষণায় ঘাটতি ধরা হয়েছে ৮৪ বিলিয়ন ডলার ( ৭ লক্ষ ৬৯ হাজার ৬৫৪ কোটি টাকা)। আর তেল বিক্রি থেকে জাতীয় আয় ধরা হয়েছে ৭৩ শতাংশ। তবে এসব হিসাব তখনি কাজে আসবে, যখন তেলের দাম ব্যারেল প্রতি ৪০ ডলার থেকে ৫০ ডলারের মধ্যে থাকবে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, তেলের দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরমাণু চুক্তির সম্পাদনের সঙ্গে সঙ্গে ইরান ঘোষনা দিয়ে রেখেছে, এক বছরের মধ্যে তেল উৎপাদন দ্বিগুন করবে তারা। ২০১২ সালের হিসাবে দেশটির দৈনিক উৎপাদন ছিল পাঁচ লাখ ব্যারেল। এছাড়া মার্কিন শেল তেলের প্রসার, বাজার ধরে রাকতে সৌদি আরবেনর একগুয়ে উৎপাদন বাড়িয়ে চলা এই পণ্যের দরপতনে বিশেষ ভুমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনা ধস: ২০২৫ সালের ২৪ আগষ্ট হঠাৎ করেই চীনা শেয়ার মার্কেটে ধস দেখা দেয়। আর এর প্রভাবে ওইদিন বিশ্বের প্রতিটা বড় মার্কেটেই সূচকের পতন রেকর্ড গড়ে। এই টুকুতেই বোঝা যায়, বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্ব কতটুকু।
প্রসারমান বাজারের দেউলিয়া হয়ে যাওয়া: গত ১৬ ডিসেম্বর সুদের হার ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশের মধ্যে বাড়ানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্টের ফেডারেল রিজার্ভ। তাৎক্ষণিকভাবে বিশ্ব অর্থনীতিতে এর প্রতিক্রিয়া ইতিবাচক হলেও তা একটা পর্যায়ে প্রসারমান বাজারকে দেউলিয়া করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েক কয়েক মাস ধরে আর্ন্তজাতিক অর্থ তহবিল (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিষ্টিনে লাগার্দে সতর্ক করে আসছেন, যুক্তরাষ্টে সুদের হার বৃদ্ধি উন্নয়নশীল বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি ২০১৬ সালে সংঘাত অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এর অন্যতম কারণ ইউরোপের দেশ গুলো শরণার্থী আশ্রয়ের ব্যাপারে এরই মধ্যে অপারগতা জানাতে শুরু করেছে। কিন্তু শরণার্থী সৃষ্টি হওয়া বন্ধ হয়নি। ফলে এই সংকট আরো প্রকট হয়ে উঠবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×