somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে জঙ্গি হামলার সাল-২০১৫

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে দিয়ে বছরের শেষদিনটি পার কেরেছে বাংলাদেশ গত ৩১ ডিসেম্বর। শুরু হয়েছে পেট্রল বোমার মধ্যে দিয়ে আর শেষ হয়েছে জঙ্গি হামলার মধ্যে দিয়ে। শুধু ২০১৫ সালে বাংলাদেশে ৩০টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এইসব জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা, মসজিদে ও তাজিয়া মিছিলে বোমা হামলার পাশাপাশি পুলিশ হত্যাসহ অর্ধশতাধিক সশস্ত্র হামলার মাধ্যমে সক্রিয় হয়ে উঠে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুরোর কার্যক্রম। জঙ্গিদের টার্গেটে পরিণত হয় দেশের বিশিষ্ট নাগরিক, প্রকাশক, ব্লগার, ধর্মীয় নেতাসহ বিদেশি নাগরিকরাও। বছরজুড়ে এমপি, মন্ত্রীসহ, সাংস্কতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়ে ইমেইল, মেইল, ম্যাসেজ পাঠিয়ে জঙ্গিদের তৎপরতা ছিল ২০১৫ সাল।
দেশি জঙ্গি সংগঠনের নামের পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের নামে বাংলাদেশে জঙ্গিদের কার্যক্রমের তৎপরতা শুরু হয়। যদিও আমাদের দেশের এমপি মন্ত্রীরা বার বার আমাদের মিডিয়া ভাইদের বলে আসছে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর কোনো অস্তিত্বও নেই। যদি জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব বা না থাকে তাহলে এই যে জঙ্গি হামলা গুলো হলো সে গুলো কারা করেছে। আপনাদের যে বার বার চিঠি, মেইল, ম্যাসেজের মাধ্যমে হুমকি পাঠাচ্ছে কারা করছে। হ্যাঁ আপনারা এই কথার মধ্যে দিয়ে বিরোধী দলের দিকে ইঙ্গিত করছেন। সেটা আজ দেশবাসী খুব ভারো করে জানে।
এমনকি আল কায়দা ভারতীয় উপমহাদেশের জঙ্গিদেরও তৎপরতা দেখা যায়। ভয়ঙ্কর হামলার পাশাপাশি জেলখানাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাসহ জেলে থাকা জঙ্গিদের ফাঁসির দন্ডপ্রাপ্তসহ অন্যান্য জঙ্গিদের ছিনিয়ে নেয়ার একাধিক চেষ্টা করে জঙ্গিরা।
এসব তৎপরতার অংশ হিসেবেই বছরের শুরুতে বিচ্ছিন্নভাবে হত্যার মাধ্যমে জঙ্গি তৎপরতা বছরের শেষদিকে এসে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত জঙ্গি দমনে দেশের ৬৪ জেলায় স্পেশাল টাস্কফোর্স গ্রুপ নামে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়।
পুলিশের হিসেব অনুযায়ী এই বছর দেশের বিভিন্ন স্থানে ৩০টির মত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পুলিশের হিসেব অনুযায়ী দেশের মোট জঙ্গি হামলার ২৭টির মত ঘটনার সাথে জড়িত জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। মোট ত্রিশটি জঙ্গি হামলার মধ্য যে গুলো সব চেয়ে বেশি আলোচিত সেই হামলার সাথে জড়িত তেমন কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ভবিষ্যতে কোনো দিন পারবে কিনা তাও সন্দেহ আছে। সারা দেশে পুলিশের এত বেশি নিরাপত্তার পরও অনেক গুলো ঘটনা ঘটে গেছে। আবার এর মধ্যে দেশের সরকার এই সব জঙ্গি হামলার গুলোর দায় সরকার নিচ্ছে না। সরকার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিচ্ছে। কেন???????
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×