
তোমার দীঘল কালো কেশে
আমার উড়ু উড়ু মন গেলো ভেসে;
বলো তো, কি জাদুর ছোঁয়ায়
টেনে নিলে তোমার মনের অতীব কাছে?
তোমার দুষ্টু চোখের ফিনকী
তাতে কি ছিলো এমনকি?
আমার ঘুম যে নিলে পুরোটাই কেড়ে ।
টোলপড়া হাসি তোমার "ফটো-ট্রানজিস্টর"
তাহার বিচ্ছুরণ শিরা-উপশিরায় বিস্তর
হঠাৎ অকারণেই আবার গম্ভীর ভাব
কৃষ্ণকায়, বদ্ধতায় যেন কস্তূরীর ঘ্রাণ ।
তবুও জুড়ায় এ পরান
হৃদয় দর্পণে তোমারি ছবি ভাসমান ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



