
একবার নয়, আমি শত বার জন্মেছি
শত ক্ষণে, বিচিত্র বিবিধের মাঝে;
মানুষ ছাড়াও শঙ্খচিল, শালিখ, ভোরের কাক,
হাঁস, লক্ষ্মীপেঁচা, ধবল বকের ভিড়ে,
জীবনানন্দ দাশের ভাবনার সাঁজে ।
আমি হাজার বার খুঁজেছি নিজের পরিচয়
তবুও পারিনি জানতে ।
আমি লক্ষ বার চেষ্টা করেও
নিজেকে পারিনি চিনতে ।
অর্বাচীন বা প্রবীণ, আশঁসন সফেদ
কোটি ভেদাভেদ;
তব মাঝে পেয়েছি শুধু একটিই পরিচয়
আমি কেবলই সৃষ্ট, নষ্ট জালে ভ্রষ্ট;
উঁচু-নিচু, জাত, বর্ণ, ঐশ্বর্য, প্রভুত্বে
পুরো পৃথিবীই যেন কৃষ্ট ।
স্বতন্ত্র বিস্ময় জাগে মনে প্রতুল
কেন আমি সৃষ্ট???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


