
ছুটি! তোমায় দিলাম তা চিরতরে,
প্রবল বাত্যায় আনন্দ ভরে, পূর্ণ করিয়া;
এই মুহূর্তের তিক্ত আপন, সিক্ত দয়িতা
সেও চলে যায় খানিকপরে, অনেকদূরে।
নিলম্বন! তোমায় দিলাম চিরতরে;
কর্মমুক্তি, হেথা প্রসন্নতা জোগাবে
যেমন বিহগের কেলি বালুচরে।
অনাক্রমত্য! দিলাম তোমায় তা চিরতরে;
অসার গগনে মুক্ত বিহঙ্গের প্রপঁচিত উড্ডীন
তোমার মাঝেও তা রঙ্গ করুক চক্রাকারে।
পর্যসন! এটাও দিলাম শেষবারে
মনটাকে গাঢ় নিস্পন্দ করে।
হ্রস্বতা আর নাই বা থাকুক,
গোলাপ গাছে গোলাপ ফুঁটুক নিরাপদে
স্নিগ্ধতায় চিরতরে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



