
যদি তুমি অপেক্ষার মশাল হাতে দাড়িয়ে থাকো,
তবে কণ্টকময়, শিলাময়, নিরংশু পথ পাড়ি দিতে পারি।
যদি তোমার মনে জায়গা দাও,
ঐ নীল আকাশ এনে দিতে না পারলেও
তোমার জন্য একটি নীল রঙের আকাশ বানিয়ে দিতে পারি।
সাত সমুদ্র তেরো নদী
পিষতে পারি, শর্ত হয় একটি যদি,
প্রদীপসম মনটি তোমার
বুকের মাঝে প্রজ্বলন করো নিরবধি।
হাঁসতে পারি তোমার রঙে,
যদি রঙ মহলের ফটকখানা
অবারিত রাখো মৃত্যু অবধি।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



