
হাজারো সঞ্চিত না বলা কথা
অযুতের কাছাকাছি নিভৃত স্পৃহা
বাম কোণে অপরিমিত চিত্তদাহ
সবই তো পাঁজরের কারাগারেই বন্দী।
তবুও কোন অবিদিত আহ্বান
যেন আহ্বায়িত করছে ক্রমাগত।
ক্ষীণ হৃদয় তো অক্ষম শ্রীঘরের কপাট খুলতে,
বাহির থেকে একটি শক্তির অপেক্ষায় অপেক্ষমাণ;
প্রচ্ছন্ন সেই অপচ্ছায়া আসবে কি?
নাকি হৃদয় ও উজ্জ্বল আলো উভয়ের লুকোচুরি
এক পর্যায়ে মিলে হবে অলিখিত সন্ধি?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



