somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু তোমায় মনে পড়ে

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমায় মনে পড়ে ঐ প্রভাত বেলায়
যখন প্রভাত ফেরী ডেকে যায়,
কিচিরমিচির পাখির ডাকে ঘুম ভেঙে,
হৃদয় ছুঁয়ে যায় তোমার অস্তিত্বের কল্পনায়।

তোমায় মনে পড়ে সকালে নাস্তার সময়ে
কত আর্তি করে বারবার বলো,
উঠো, খেয়ে নাও,
যাচ্ছে সময় দ্রুত চলে, হচ্ছে দুপুর;
আর থেকো না ঘুমিয়ে!

তোমায় মনে পড়ে সে সময় তখন
ঠিক গ্রীষ্মের তাপদাহে,
ঝলমলে রোদ্রের দীপ্ত খরতাপে
অথবা প্রচন্ড শীতের ক্ষিপ্ত প্রভাবে
প্রভাবিত হয়ে কষ্ট পাও যখন।

তোমায় মনে পড়ে দুপুরে
খাওয়ার সময়, মন বলে যায়
খেয়েছে কি সে, নাকি বসে আছে
কারো অপেক্ষার প্রহরে?

তোমায় মনে পড়ে অবসর সময়ে
কেটে যায় গভীর ভাবনায়;
কখন আসবে বিকেল, তুমি উঠবে ছাঁদে
থাকি শুধুই তোমারই প্রতীক্ষায়।

তোমায় মনে পড়ে সেই শান্ত বিকেলে
যখন পাখিগুলোর কলতানে মুখরিত চারদিক,
নিরঞ্জনে পাই তোমার দেখা;
সবাই যখন নীড়ে ফেরে
সূর্যটাও যায় হেলে।

তোমায় মনে পড়ে সন্ধ্যা লগনে
নিস্তব্ধ হয় যখন দিনের আলো;
তিমির রজনীর আগমন ঘটে,
এক ফালি চাঁদ ভেসে ওঠে গগণে।

তোমায় মনে পড়ে সে সময়ে
যখন খেতে যাই রাতের খাবার
তুমি খেয়েছো কিনা, তা না জেনেই
স্বার্থপরের মতো আগেই আমি নেই খেয়ে।

তোমায় মনে পড়ে রজনীতে
যখন নিদ্রার আগমন ঘটে,
'ঘুমাবে কখন' একথা বলে
বিদায় নিয়ে যায় ঘুমাতে।

তোমায় মনে পড়ে শয়নে-স্বপনে
দেখি তোমার কাল্পনিক চেহারা;
ঘুম ভেঙে হঠাৎ তোমারই ছবি
রয়েছো তুমি মোর কোন খানে?
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×