somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামান্য কথোপকথন আর এক জগত হতাশা

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিউশনিতে আজও বেতন না পেয়ে,গার্লফ্রেন্ড এর সাথে ঝগড়া করে বিশাল এক ঝাড়ি দিয়ে একরাজ্য হতাশা নিয়ে সন্ধ্যার পর হেটে যাচ্ছিলাম । মেস এর সামনের ফ্লেক্সি লোডের দোকানটায় গিয়ে বসলাম। সবসময় দোকানটায় ভিড় থাকে কিন্তু তখন খালি ছিল। দোকানে কাজ করে ছোট ছেলেটার নাম মামুন । ওর সাথে এখানকার সবারই মোটামোটি ভাল সম্পর্ক। ভাবলাম ওর সাথে কথা বললে হয়তো ভাল লাগবে।তাই কথাবলা শুরু করলাম...
আমিঃ মামুন, তোমার জীবনে কোন হতাশা আছে??
মামুনঃ না বাই , আমার জীবনে কুনো হতাশা নাই । ( ঠোঁট একটু বাকিয়ে হেসে )
আমিঃ দেখ মামুন , তোমার চেয়ে আমি কত ভাল আছি অথচ তারপরও আমি হতাশ। (সামান্য দীর্ঘনিঃশ্বাস )
এমন সময় একজন এসে কতগুলো কাগজ ফটোকপি করতে দিয়ে বলল তাড়াতাড়ি করে দেও তো । মামুন কথামত ফটোকপি ও করা শুরু করল । কিছুক্ষণ পরে লোকটি এসে বলল এখনও হয় নাই ,এইভাবে ব্যবসা করলে হবে??
মামুন এইবার রাগ করে লোকটিকে কয়েকটি কড়া কথা বলল। লোকটি ও থেমে গেলেন আর কিছু বললেন না । ফটোকপি শেষে লোকটি চলে গেল। তারপর মামুন এসে আবার আমার সাথে কথা বলা শুরু করল...
মামুনঃ বুঝছেন বাই,আমি সহজে রাগ করি না। কিন্তু মাঝে মইধ্যে আর থাকতে পারি না।
আমিঃহুম
মামুনঃ এইযে ধরেন রাইতে খাওনের সময় আম্মা কিছু আনতে কইলে মেজাজ খারাপ হইয়ে যায় । আব্বা আম্মার সাথে ঝগড়া করা শুরু কইরে দেই ।
আমি কিছু বললাম না কারণ আমি বুঝতে পারসিলাম যে ওর কথা এখনও শেষ হয় নাই ।
মামুনঃ (হালকা কেশে নিয়ে) এইযে দেখেন আমগোর বাড়ির পাশে দুইডা পুলা থাহে । তাইনের (তাদের) আব্বা আম্মা সারাদিন কাজ করে আর পুলাপান দুইডা বাইত থাইকা সারাদিন পড়ে। আমারেও তো এইকরম করবাব পারতো । (কথা বলতে বলতে চোখ প্রায় ভিজে গেছে ওর)
আমি আগে থেকেই জানি ও ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে।

তাই বলা শুরু করলামঃ দেখ মামুন তুমি তো ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছ , তোমাকে নাইন পর্যন্ত পড়াতে পারলে তুমি নিজেই নিজের খরচ চালিয়ে পড়তে পারতে ...

কথাগুলো শুনে ও মাথা নিচু করে রাখল। আমি আর কিছু বললাম না ভাবলাম ওর কষ্ট এতে কমবে না বরং দুঃখটা আরও বাড়বে। জানি আমি ওর জন্য কিছুই করতে পারব না , তাই ওর মাথায় হাত বুলিয়ে একটু সান্তনা দিতে চেয়েছিলাম । কিন্তু ওর তেল চিটচিটে মাথায় আর হাত বুলতে ইচ্ছা করল না । আমি বুঝলাম ওর প্রতি আমার হৃদয় এর ভালোবাসা আমার মস্তিষ্কের ভালোবাসাকে অতিক্রম করতে পারে নাই । তাই আমি হাত বুলতে পারলাম না ওর মাথায় । আগের হতাশা,এই ছেলেটার কষ্ট আর ওর প্রতি আমার এত কম ভালোবাসার দুঃখ নিয়ে মেস এ ফিরে এলাম ... :( :( :(
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×