somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি Android মোবাইল আর WiFi এর ব্যবহার :P:P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন ধরে একটা দিবাস্বপ্ন দেখছি যে android মোবাইল দিয়ে WiFi ব্যাবহার করছি।তাই হয়তো এমন উদ্ভট একটা নৈশস্বপ্ন দেখার দুর্ভাগ্য আমার হল। /:)/:)

এক পড়ন্ত বিকেলে (কোথা থেকে ,কি উদ্দেশ্যে , কোন জায়গায় জানি না) কোন এক সুন্দর নির্জন রাস্তায় আমার বহুদিনের পুরনো ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে হাঁটছি। অনুভুত হল একটি রিক্সা খুব দরকার । স্বপ্নতো তাই মনেহয় খুব সহজেই একটা রিক্সা এনে রাস্তায় বসায় দিতে পারলাম । :P:P

উরে বাপরে !!! রিক্সাওয়ালার যা ভাব সাব। প্যাসেঞ্জার এর সিটে বসে ,পা দুটো চালকের সিটে রেখে দুলাচ্ছে আর মনের সুখে গুণ গুণ করে গান গাইছে। উপায়ন্তু না দেখে গেলাম উনার কাছেই। (ভাব সাব দেখে “উনি” বলে সম্বোধন করতে বাধ্য হলাম । :P:P:P )

গিয়ে বললাম , “ মামা যাবেন ? ( কই যাইতে চাই তা তখন আমি নিজেও জানি না !!)”
সামান্য মুচকি হেসে, আমার দিকে না তাকিয়েই বলল , “না, মামা যামু না।”
উনার হাতে মোবাইল দেখে আমি অবাক হয়েই কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে থাকলাম। আমি তাকিয়ে আছি দেখে জোরে হেসে বলল, “ আর কইয়েন না মামা, নতুন মোবাইল কিনছি তাই “উই ফুই” ইউছ কইরে গান নামাইতাছি। এইযে দেখতাছেন আমার পিছনে যে ভার্সিটি , এইডার টোটাল ডাই নাকি “উই ফুই” করা। এইহানে খারাইলেও নাকি পাওয়া যায়। তাই টেরাই করতাছিলাম। পরথমে পারতাছিলাম না। কি জানি “পেস ওয়ার্ড” না কি জানি দিবার কয়। পরে এক চশমা পরা মোঠা আফামনি আইসা ঠিক কইরে দিল । এখন নামতাসে। ইস্পিরিড তো দেহি ভালই।”!!!!
:-*:-*
খুব বেশি অবাক হয়েছিলাম তো তাই মনের অজান্তেই হেসে ফেলে কি ভেবে যে জিজ্ঞেস করলাম জানি না ,বললাম , “মামা, এখন কি গান নামাচ্ছেন?”
মামা উত্তর দিল, “ ও সখিনা গেসস কিনা ভুইলা আমারে ……. এইডা আমার খুবই ভালা লাগে।” !!!!!!

ঠিক ওই সময়ই আমার মোবাইলে কল আসলো। উনার কাছে android মোবাইল দেখে আমি আমার মোবাইলটা বের করতে লজ্জা পাচ্ছিলাম। যেহেতু কলটা ধরতে হবে আবার উনাকে দেখানোও যাবে না আমার মোবাইল তাই দ্রুত পদক্ষেপে জায়গা থেকে পলায়ন করছিলাম ভয় নিয়ে। এমন সময় ঘুম ভেঙে গেল । ঘুম থেকে উঠে দেখি আসলেই কল এসেছে।
তাই মোবাইল টা রিসিভ করে বললাম, “ হুম, বল......” :|:|:|

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×