বাঁশ প্রথা : একটি অতি আধুনিক প্রথা (এই বাঁশ কোন উদ্ভিদ নয়)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসলামে আছে যে ,হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা। সেইটার সাথে তাল মিলাইতেই কিনা জানি না (শুধু শুধু ইসলাম টানলাম এই জিনিষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই দেয় ), আমারা অনেকেই আছি যারা “বাঁশ” এর বদলে “বাঁশ” দেওয়ায় বিশ্বাসী। আরেকজনের দেওয়া বাঁশ আমারা খুব যত্ন করে তুলে রাখি, পরে সুদসহ খুব আয়োজন করেই আবার তাকে ফিরত দেই। এতে পাই একধরনের আনন্দ। আমারা যারা এই কাজটি করে থাকি তারা ভাল কিছু উপহার দেওয়াতে সেই আনন্দ পাই না যা বাঁশ দিয়ে পেয়ে থাকি। নিজের খুব বিপদের মুহূর্তেই যে সেই বাঁশ সুদসহ আবার আমার কাছেই ফিরে আসবে এবং সেই বাঁশের ভার বহন করতে যে আমরা তখন অপারগ থাকব তা ভুলে যাই। যারা অধিক বাঁশ দানে পটু তারা সেই বাঁশও কাঁধে করে নিয়ে যান বাসায় এবং সুযোগ বুঝে সুদের সাথে বকশিস দিয়ে বাঁশটা আবার সেই দাতার কাছেই ফিরত দেন। এভাবেই চলতে থাকে “বাঁশ” এর আদান প্রদান । এই বাঁশ তো আর কারো ঘর বানাতে কাজে লাগে না বরং লাগে ঘর ভাঙ্গতে । তাই বাঁশের সাথে সাথে সমানতালে চলতে থাকে দুঃখেরও আদান প্রদান । অথচ তার দেওয়া বাঁশ যদি আপনি কেটে কুটে সুন্দর করে একটা বাঁশি উপহার দেন তাহলে আপনার বিষণ্ণ সময়ে সেই বাঁশির সূরই আপনাকে তৃপ্ত করবে এই আশা ও বিশ্বাস রাখি। জীবনটা হবে সুন্দর, পৃথিবীটা হবে আরও সৌহার্দ্যপূর্ণ ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন