অতৃপ্তি
১১ ই জুলাই, ২০১৪ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা পুরনো বই নতুন কোন হাতে নতুন কোন মনের তৃষ্ণা মিটাতে পুরান সেই মলাট নিয়ে দুই হাত ছড়িয়ে শুয়েছে। নতুন সেই মনের ঘনীভূত তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে নতুন হাতের নরম স্পর্শে। কিন্তু সর্বনাশটা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাতাগুলোতে এসে, সবচেয়ে ভালোলাগা পাতাগুলোতে এসে। খুঁজে পাওয়া যায়না সেই পাতাগুলো। আগের পাঠকের প্রয়োজন মিটাতে বার বার পড়া হয়েছে পাতাগুলো । তাতে নরম হয়ে যাওয়া পাতাগুলো হয়তো নতুন পাঠকের হাতে আসার আগেই খুলে গেছে । অথবা অন্যকোন স্বার্থের জন্য পাঠক পাতাগুলো ছিরে ফেলেছে। তাই আর পড়া হয়ে উঠে না সেই পাতাগুলো। হয়তো ঝালমুড়ি খেয়ে হাত মুছে কেউ ছুড়ে ফেলেছে কোথাও, হয়তো বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে এখন আর কোন অস্তিত্বই নেই সেইটার। আর নতুন পাঠক তার অতৃপ্ত হৃদয় নিয়ে সেই পাতাগুলোর আত্মকাহিনী ভাবতে বসে যান।
মানুষের জীবনটাও এমন। একজন যে স্বপ্ন দেখে , যে আশা বুকে জন্মায়, যার সাথে জড়িয়ে আছে তার সুখ, সেইসবই আরেকজন তার মনের মতো সাজিয়ে এখন তৃপ্তির ঢেকুর তুলছে। কারন স্বপ্ন দেখার সবারই আলাদা মন আছে। যেই মনে আপনার কোন স্থানই নেই ......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন