somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ রোগ!!

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ওয়ার্ল্ডকাপ সিন্ড্রোম’ নামে নতুন এক ধরনের রোগের কথা বলছেন চীনের চিকিৎসকরা। রোগটির নামের বাংলা করলে দাঁড়ায় ‘বিশ্বকাপ উপসর্গ’। বিশ্বকাপ দেখার ফলে রোগটির সৃষ্টি হওয়ার কারণেই এ ধরনের নামকরণ। কাজের প্রতি অনীহা, ক্লান্তিবোধ আর রাতের বেলা নিদ্রাহীনতা এই তিন উপসর্গ মিলেই ওয়ার্ল্ডকাপ সিনড্রোম।

ব্রাজিলের সঙ্গে চীনের প্রায় ১১ থেকে ১২ ঘণ্টার সময় ব্যবধানের কারণে রাত জেগে খেলা দেখতে গিয়ে ফুটবল পাগলদের মধ্যে এ রোগটির দেখা দিচ্ছে। ইতোমধ্যে চীনের সিচুয়ান প্রদেশের চেঙ্গদু শহরে একটি ক্লিনিকও খোলা হয়েছে। যা ইতোমধ্যে এ রোগ সারানোর ক্লিনিক নামে খ্যাতি পেয়েছে। বিশ্বকাপের উত্তেজনায় বিভিন্ন প্রকার শারীরিক সমস্যায় ভোগা মানুষদের সেবা দেয়া হয় এখানে।

ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ব্রাজিলের সঙ্গে দেশটির সময় পার্থক্য খুব বেশি হওয়ার কারণেই হাজার হাজার মানুষের ঘুমের অনিয়ম, ক্ষুধা মন্দা এমনকি স্মৃতি বিভ্রমের সমস্যা দেখা দিচ্ছে। এসব রোগীকে সেবা দিতে ২৪ ঘণ্টা ওই হাসপাতালে ডাক্তারদের থাকতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে শারীরিক সমস্যার পাশাপাশি অনেকের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে হিস্টিরিয়া রোগীর সংখ্যা বেড়েছে।

ওয়াং ফু অং নামে এক ব্যক্তি এই সপ্তাহে ওই ক্লিনিকটিতে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ‘সুয়ারেজ যখন চিয়েলিনিকে কামড় দেয় তখন মনে হচ্ছিল আমার নাড়িভুঁড়ি বের হয়ে আসবে। দু’দিন পর্যন্ত কিছুই খেতে পারছিলাম না। ওই ম্যাচের পর টানা ৪৮ ঘণ্টা বেড রেস্টে কাটিয়েছি।’

ওই ক্লিনিকের এক ডাক্তার বলেন, ‘এ ধরনের সমস্যা আমাদের জন্য নতুন। তবে ফুটবল খেলা দেখে যেভাবে মানুষ অসুস্থ হচ্ছে তার কোনো প্রতিকার আমাদের জানা নেই।’
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×