ভালো থেকো নির্জন-গোধুলি সন্ধ্যায়
শ্রাবনের দক্ষিণা হাওয়ায়
হৈমন্তিক বৈকালে। যখন-
টিবি ছেড়ে উঁই পোকার দল আকাশে
মাতিয়ে বেড়ায়।
আমি আসবো নির্জনঃ আর চুপিসারে নয়
দিনের হাস্যোজ্জ্বল প্রভাতে-রঙিন পালে
আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে
দেখবে মাস্তুল, শোনবে মাঝি-মাল্লার দাড়ের আওয়াজ।
প্রতীক্ষার পোর্ট মর্টেম শেষে
আত্মসমর্পণে সরীসৃপ,যত মেরুদণ্ডী প্রাণী
আমি আসবো নির্জন-
গোধুলি সন্ধ্যায়।
আসবো আকাশের সর্বোজ্জ্বল তারাটি নিয়ে
প্রজ্জ্বলিত করতে হ্নদয়ের বন্ধ বাতি
পৃথিবী আবার হবে আলোকময়।
ভালো থেকো নির্জন,ভালো থেকো।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



