তোমার করা প্রশ্নের উত্তর
দিয়েছি সেই কবে
আমার জবাব পাইনি।
ছিটমহল ভাগা-ভাগিতে দু’জন দু’দেশে যাই
আমিতো তা চাইনি।
নাই-এর কেন্দ্রবিন্দুতে বসে
নিঃস্বের গুটি। ত্রিকোনী চালে চলে অশ্বটি।
নিরুদ্দেশ অবধারিত জেনে
পলাতক ফেরারী জীবনে কিসে এত ভয় ?
মৃত্যু বেপারির ব্যবসা লাটে
শুনে এসেছি-গঞ্জে।
এ যেনো এক স্নায়ুযুদ্ধ। রাশিয়া-আমেরিকা
ঘরপোড়া গরু
সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়।
আটষট্টি পার করেছি অস্বস্তিতেঃ
আর কাকে ভয় ? স্বয়ং যমদূত এলোও পরোয়া নেই
না হয় শুকনো মাল্য পরিয়ে দেবো।
আমি হবো কিংবদন্তি
তুমি হবে-
মহাকাব্যের অরুন্ধতী......
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


