পৃথিবীতে মানুষ আছে বলেই
মানুষ কবিতা লিখে
মনুষ্যত্ব বিসর্জন দিলেই মানুষ পশু হয়না
তাই মানুষ মানুষকে খুন করে মানুষের মাংস খায়না।
তবু কিছু কিছু মানুষ অদ্ভূত খেয়ালি-নরপিশাচ
রক্তের স্বাদে উন্মাদ
কেউ চায় কিশোরের মাংস,কেউ নারীর
কিন্তু কেউ বাঘের মাংস খায় না,
বাঘ্র হত্যা করে নিজের পশুত্ব যাচাই করে নেয় মাত্র
কিন্তু পশুত্ব অর্জিত হয়না। সে জঙ্গলে যায়না।
এ কী খেয়ালি বিধির দৈতরথ ? নাকি-
বিরুদ্ধাচরণজনিত প্রতিহিংসা,রোশানল?
অরণ্য ফিরিয়ে দাও মানুষ, গভীর অরণ্য
ওর ফিরে যাক হায়েনারা
মুক্ত হোক কলংক, বাসযোগ্য হোক পৃথিবী
কবিরা কবিতা লিখুক
সুকুমার চর্চার চাষ হোক,
নির্ভয়ে বিচরণ করুক, লাবন্য-বনলতা সেন
প্রাণ ফিরে পাক কবিতার কলম।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


