সত্য-মিথ্যা ছলনায় চিত্র
ফরমালিনে বাঁচে থাকে স্বপ্ন।
কখনো মরুময়,কখনো উর্বরতা
কষ্ট-সুখের ক্যানভাসে স্বপ্ন।
ক্ষুধার তাড়নায়,জৈবিক বাসনায়
বাস্তবতার রাজ্যে নির্মমতা।
অলিখিত স্মৃতির ধুসর পাতায়
কিংবা মন সন্তুষ্টির ভাবনায় স্বপ্ন।
অবাঞ্চিত প্রেমের সুরে মগ্ন
অপ্রাপ্ত সুখের অন্তর্জালের স্বপ্ন।
নির্ঘুম এক একটি রাত্রি যাপন
স্বপ্ন-বেদনায় ঘটে সংমিশ্রণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




