রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সফল বাংলাদেশ
১৮ ই জুন, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমানে এমন একটা সময় বাংলাদেশে অতিক্রম করছে যেখানে রাজনৈতিক সংস্কৃতির ঘোলাটে জল। রাষ্ট্রীয় ক্ষমতা নামক ছাতার আড়ালে অপরাধীরা বেড়ে ওঠে। মিডিয়া অপরাধীর মুখোশ খুঁলে দিতে পারে কিন্তু আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া চিত্র ধারণ করা তাদের জন্য মৃত্যু্র মতোই ভয়ঙ্কর। যুগের সব থেকে বড় ধর্ষক, হত্যাকারী, অপরাধীদের হাইব্রিড উৎপাদন রাজনীতির প্রশ্রয়েই। আইনের জাল যেন অর্থ-সম্পদ আর ক্ষমতার সুঁতোয় তৈরি। এ জালের এমনি বৈশিষ্ঠ, বড় বড় রুই-কাতোল বেরিয়ে গেলেও ধরা পড়ে ছোট ছোট পুঁটিগুলো। বাংলাদেশের পেক্ষাপটে আপনি যখন রাজনীতিজীবী তখন স্বচ্ছতা কিংবা বিবেকবোধের নীতিগুলো যেন দলীয় রক্ষাণাগারে জমা দেয়া আবশ্যক। দেশের উচ্চ শিক্ষার সরকারী প্রতিষ্ঠানগুলো যেন দলীয় ক্যাডার,সন্ত্রাস তৈরি কারখানা।
অপর দিকে ধর্মের মতো অতি প্রাচীন নিয়ম-নীতি দিয়ে অসম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি সম্ভব না। জাতি গঠনের উদ্দেশে রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ও কার্যকর করা জরুরি, তবেই বাংলাদেশ মাথা উঁচু করে টিকতে পারে। রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্য সকল নাগরিকের সমান অধিকার বাস্তবায়ন অতি জরুরী। মুক্তিযুদ্ধের চেতনা দলীয় স্বার্থে ব্যবহার নয় বরং সত্যিকার সফল রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে এগিয়ে যাক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেই পারে সফল বাংলাদেশ উপহার দিতে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন