somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কে যাবেন জিল্যান্ডিয়া...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে অষ্ট্রেলিয়ার পূর্বে
জিল্যান্ডিয়া নামে নতুন এক মহাদেশের সম্ভাবনা নিয়ে হৈচৈ চলছে। নিউজিল্যান্ড দেশটি নতুন এই মহাদেশের অন্তর্ভুক্ত। নিউজিল্যান্ডের ভূত্বক সংলগ্ন বিশাল আয়তনের এ মহাদেশটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীমহলে আলোচনা হচ্ছে। নিউজিল্যান্ডসহ জেগে থাকা অংশের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে ডুবে থাকা বিশাল ভূখণ্ডের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন এখন বিজ্ঞানীরা।

“জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা’স জার্নাল”-এর গতকাল শুক্রবারের (১৭/০২/২০১৭) সংখ্যায় এক গবেষণা নিবন্ধে মহাদেশ হিসেবে জিল্যান্ডিয়ার কথা বলা হয়েছে। ওই নিবন্ধে বিজ্ঞানীরা বলছেন, জিল্যান্ডিয়ার আয়তন প্রায় পঞ্চাশ লক্ষ বর্গকিলোমিটার যা পাশের অস্ট্রেলিয়ার প্রায় দুই-তৃতীয়াংশের সমান। আয়তনে প্রায় ভারতীয় উপমহাদেশের সমান এ মহাদেশটি জাগ্রত হলে পৃথিবীতে মহাদেশের সংখ্যা দাঁড়াবে আটটি। নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার সমন্বয়ে জিল্যান্ডিয়া মহাদেশ নামকরণ করা হয়েছে সম্ভবত।

গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে হিমবাহের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে বলে বিজ্ঞানীদের আশংকা। ফলে অনেক মহাদেশের সমুদ্র উপকূলবর্তী দেশগুলো ডুবে যাওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। এরই মধ্যে জিল্যান্ডিয়া মহাদেশের ধীরে ধীরে জেগে ওঠা পৃথিবীবাসীর জন্য সুখবরই বটে। যদিও বর্তমানে এই মহাদেশটির চুরানব্বই শতাংশই পানির নিচে। একমাত্র নিউজিল্যান্ড জেগে থাকা দেশ। এছাড়াও আরও কিছু দ্বীপ জেগে আছে নতুন স্বীকৃতি পেতে যাওয়া এই মহাদেশটিতে।

একটি মহাদেশের স্বীকৃতি পেতে যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, জিল্যান্ডিয়ার সব কটিই রয়েছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সেগুলো হলো (১) আশপাশের অন্যান্য অঞ্চল থেকে উঁচু হতে হবে, (২) সুস্পষ্ট কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে, (৩) একটি সুনির্দিষ্ট সীমারেখা থাকতে হবে এবং (৪) সমুদ্র তলদেশের চেয়েও পুরু ভূস্তর থাকতে হবে।

প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে মহাদেশের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে জেগে ওঠা ভূখণ্ডটি পৃথিবীর জন্য একটি সম্পদের ভান্ডার হিসেবেই গণ্য হবে। এই সম্পদের ভান্ডার দখলের লড়াইয়ে কিংবা ভাগ-বাটোয়ারায় শক্তিশালী দেশগুলো এখন থেকেই গোপন কোনো ছক কষা শুরু করে দিয়েছে কিনা কে জানে!
http://www.bbc.com/news/world-asia-39000936?SThisFB
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×