somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আকিব হাসান জাভেদ
কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

শেষ বেলায় শেষ খবর।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাড়ির ফেরার সময় যখন হাতের কড়ি টেনে গণা হয় । যখন মনে হয় আর কয়টা দিন বাকি মাত্র । প্রিয়জনদের বলে রাখা বাহানা গুলো যখন জানিয়ে দেওয়া হয় এবার ঈদে লম্বা ছুটি পাবো । ঘুরতে যাবো সবাই মিলে । ঠিক সেই মুহূর্তে ভাবনার সকল আশা ক্রন্দিত হয় একটি দু:সংবাদ । জহিরুল অনেক দিন কাজ করেন আমাদের ফ্যাক্টরিতে , ছোট পদবী থেকে আজ সে সুপারভাইজার । কাজে, কর্মে, মনে কোন অহংকার নেই । সবাই কে সম্মান করে । নিয়ম মেনে নামাজ পড়ে । রংপুরের তারাগঞ্জ থানা তার বাড়ি । গার্মেন্টসে কাজ করছে ঠিক গণা গণা ৮ বছর । প্রতি ঈদ ছাড়া তেমন একটা বাড়ি যাওয়া হয় না । আর ঈদ আসলেই খুশির জোয়ারে আনন্দে বাসেন । দীর্ঘদিন অনেক দূরে থাকেন বলে এরা নিজেদের বিদেশী মনে করে । বছর শেষে জমে থাকা ছুটি গুলো পরিবার পরিজনের সাথে ব্যায় করবে বলে আকুল হয়ে থাকে বাড়ির ফেরার পথে । কখন হবে বন্ধ এই মেশিনের পাঠশালা । জহিরুল বিয়ে করেছে ৪ বছর হয়েছে , সুখের সংসার । একটি মাত্র ছেলে যার বয়স ২ বছর ৩ মাস । বাবা বলতে পারে, হাঁটতে ও পারে । তাই বাবার আদরের ছেলের সাথে রোজ কথা হয় । কথা হয় বাবাকে আদর করে বাবা ডাকতে । হয়তো বাবা মধুর শব্দটা জহিরুলের সারাদিনের ক্লান্ত শরীরের শক্তি । যে শক্তি জোগান না হলে কাজ করাটা দায়বার হয়ে যায় । পৃথীবির সব বাবাদের খবর জানি না , আমার বাবা ও আমাকে ভালোবাসতেন । আমি ও ভালোবাসতাম আমার প্রিয় বাাবকে । বাবাদের আদরের শেষ থাকে না । যাই হউক নিচে ফ্লোর ভিজিট দেতে গিয়ে দেখি অনেকগুলো মানুষের ভিড়ে কে যেনো কাদঁছে । ভাবলাম কোন সমস্যা , তাই তাড়াহুড়ি করে জানতে চাইলাম কি হয়েছে জহিরুল কাদঁছে কেনো । হাওমাউ করে কাঁদছে , মরা কান্নার মতো । কেউ একজন দূর থেকে বলছে স্যার জহিরুলের আড়াই বছরের বাচ্চাটা আজ কিছুক্ষণ আগে পানিতে ডুবে মারা গেছে । মারা গেছে শব্দটা শুনতেই নিরব পশমগুলো কেমন করে যেনো দাড়িয়ে গেলো । জহিরুলের শোকের কান্নাটা কেমন যেনো পুরো সেকশনে স্তব্ধ হয়ে রহিলো । জহিরুল একজনের কাধ থেকে আরেক জনের কাধে ধরে ধরে চিৎকার করছে , এমন কেনো হলো আমার সাথে । সকালে ও কথা বললাম আমার ছোট্ট খোকার সাথে , গতকাল ওর জন্য কতোগুলো খেলনা কিনলাম । বাবা বলে বলে সকালে ও কতো কথা হলো । আর এখন শুনলাম আমার আরিফ নেই । বাড়িতে গিয়ে কি দেখবো । কাকে বলবো আমাকে বাবা ডাকতে । মধুর বাবা ডাকটা কি আর শুনতে পাবোনা । শোকেই যেনো কাতর হয়ে গেলো জহিরুল । জিবনের মায়া বুজি হারিয়ে গেলো । বুকে আঘাত করতে করতে ব্যাথিত জহিরুলের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো । একটা মাত্র ছেলে তাও পানিতে ডুবে মারা যাবে । আল্লাহ এমন শাস্তি কেনো আমাকে দিলো । ছোট শিশুদের প্রতি মায়া সকলের থাকে । তাই এমন ভরা দু:সংবাদ আমি ও মানতে পারছিলাম না । স্বান্তনা দেওয়ার ভাষা ও ছিলো না । চোখেঁর কোণে জ্বল মুছতে মুছতে বলতে লাগলাম আল্লাহ এমন পরীক্ষায় মানুষকে ফেলো না , যাদের আপন মানুষ অকালে হারিয়ে যায় । যাদের হারিয়া যাওয়া স্মৃতি অজরে কাঁদায় আজীবন । জহিরুলের মতো অনেকেই মন পুশে আছেন ঈদ হবে আপন জনের সাথে , আপন নীড়ে । বসে আছে কবে বাজবে ছুটির ঘন্টা । কোন ছুটির ঘন্টা যেনো শেষ বেলায় শেষ না হয়ে যায় । সেই দোয়ায় রহিলো সবার জন্য । ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×