১. আজ মাসের প্রথম দিন আবার গত হলো আরেকটি মাস।
২. কোন মাস নতুন করে শুরু হলে তখনই মনে হয় এই মাসে কয়টা ছুটি পাবো ? মাস শেষ হয়ে যায় কিন্তুু আর কোন ছুটি পাওয়া হয় না।
৩. মাসের প্রথম থেকে শেষ দিনটি পর্যন্ত কি শিখলাম আর কি শিখালাম কোন দিন হিসাব করি নি। হিসাবের প্রয়োজন ও মনে করে নি।
৪. ১ দিনে তো ২৪ ঘন্টা হয় তাহলে ১ মাসে কত ঘন্টা?? জানার প্রয়োজন মনে করি না। কিন্তুু এই এক মাসে অনেকগুলো ঘন্টা বিনা কাজে নষ্ট করেছি।।
৫. মানুষের স্মৃতি শক্তি দিন দিন বাড়ে না কমে? তাও জানি না। তবে এই মাসে কিছু কথা আমার আজীবন মনে থাকবে।
৬. গতো মাসেই একজন প্রিয় মানুষকে হারিয়েছি। একজন গান ওয়ালা মানুষ। সুরের মুছনায় আর কোন দিন নতুন সুরে সে গিটার বাজাবেনা,
""এই তুমি কেনো এতো অচেনা হলে
এই তুমি সত্যিই কি আর ফিরবে না
সুরের তালে কি আর কখনো
বাজাবেনা গিটারের সুর। ""
৭. সুখের সংবাদ এখন আর আগের মতো শুনিনা। তবে বন্ধুর ক্যান্সার হয়েছে এই দুঃখটা এখনো অশ্র ভরে যায় চোখ জুড়ে।
৮. একজনকে বলেছিলাম আপনাকে ভালোবাসি, কিন্তুু তার কাছে ভালোবাসার কোন মূল্য নেই। আমি মূল্যহীন জীব। তাই মূল্যর ভয় আমাকে দেখিয়ে লাভ নেই।
৯. পৃথিবীতে সত্য আর মিথ্যা নিয়েই জিবন। সত্য বলার জন্য মিথ্যার ও ভূমিকা থাকার প্রয়োজন।
১০. কিছু জিনিস আছে যেগুলো এমনেতেই ভালো লেগে যায়। পরে গুণ আর গুনাবলি দেখে মুগ্ধ হতে থাকি।
১১. প্রতিটি মানুষের ভিতরে আরেকটা মানুষ বাস করে। শুধু বসবাসের জায়গা খুজে পায় না।
১২. অনিচ্ছাকৃতভাবে কাউকে বিরক্ত করা উচিৎ না। তা না হলে দামের সাথে নামটাও মুছে যাবে।
১৩. কোন কিছুতে ভুল করলে ভয় পাওয়ার কিছু নেই। পৃথিবীতে যারা মহান হয়েছেন তারা ভুল করেই হয়েছেন।
১৪. আমার নিজের সবচেয়ে কষ্ট হয় প্রিয় মানুষের অপ্রিয় বাক্য শুনলে।
১৫. কবিতা আর গল্প শুনার লোক এখন নেই বললেই হয়। যাকে নিয়ে কবিতা লিখবেন সে কবিতা পড়ে কিন্তু অর্থ বুজে না। গল্প পড়ার এতো সময় কোথায় তার।
১৬. ভাবছি একটা উপন্যাস লিখবো। নামটা হবে হ,য,ব,র,ল।।
১৭. সময়ের সাথে চলতে না পারলে, দুর সময় আসতে বেশিদিন লাগবে না।
১৮. যাকে বেশি বিশ্বাস করবেন তার জন্যই সবচেয়ে বেশি মায়া থাকবে। সে আপনার ক্ষতি করলেও তার প্রতি মায়া কেটে যাবে না।
১৯. কারো ভুল ধরার ক্ষেত্রে নিজের ভুলগুলো আগে শুধরানো দরকার।
২০. কারো আমানত নষ্ট করা ঠিক না, এইটা একটা ছোট লেখা বা ছোট কথা ও হতে পারে। আমানতের খেয়ানত করা জঘন্যতম অপরাধ।
২১. স্বাধীনতা না থাকলে স্বাধীনভাবে কাজ করা যায় না। তবে বেশি স্বাধীন হতে গেলে পরাজয় মেনে নিতে হবে।
২২. কাউকে খুব বেশি গুরত্বহীন করা ঠিক না। হয়তো গোপনে সে আপনার উপকার করে যাচ্ছে। ভালো মানুষ নিজের গুণ ঢোল পিটে বেড়ায় না।
২২. যে যতো বোশি অভিজ্ঞতা অর্জন করবে সে ততো বেশি লড়ায়ে টিকে থাকবে।
২৩. মনের কোন কিছু না বলতে পারলে লিখে রাখুন, আমি ও লিখে রাখি। আর যতক্ষন না লিখতে পারি ততক্ষন পর্যন্ত নিজেকে বড় অসহায় লাগে।
২৪. কাউকে ভালোবাসা অর্থ এই নয় তাকে পেতেই হবে, আমি এমনেতেই ভালোবাসি।
২৫. কাউকে বিশ্বাস না করতে পারলে তার সাথে কথা বলে সময় ব্যায় করাটা যুক্তিহীন ।
২৬. প্রত্যেকটা মানুষের ব্যাক্তিগুণ থাকে, কেউ কেউ সহজে নষ্ট করে ফেলে। আবার কেউ ধরে রাখে। আমি ধরে রাখতে পারি নি।
২৭. আমি কি কাজ করছি তা কাউকে বলে বেড়াতে হবে না, আমার কাজই বলে দেয় আমি কি কাজ করছি। যা অন্যরা দেখলেই বুজতে পারে।
নেজের মতো করে নিজের ভিতরটা আত্নপ্রকাশ করলাম। হয়তো আরো অনেক কিছু লেখা যেতো। তবে ভালো থাকার জন্য ভালো কাজ করাটা সবার কাম্য। একটি মিনিট, একটি ঘন্টা একটা দিন অনেক গুরুত্বপূর্ণ। সময় অনেক কিছুই বলে দেয় আমাদের বদলে যাওয়ার। যারা বদলে যাবে তারাই বদলাতে পারবে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



